ঢাকাMonday , 18 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সহজেই বানিয়ে নিন টকদই

Link Copied!

doiলাইফস্টাইল ডেস্ক : ওজন কমানো, হজমশক্তি বাড়ানো এবং দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে টকদইয়ের কদর সব সময়। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণেও টকদইয়ের তুলনা হয় না। অপরদিকে দাঁতের গঠনে সাহায্য করা, রক্ত বিশুদ্ধ করা এবং রক্ত চাপ নিয়ন্ত্রণে রাখতে উপকারী। তাইতো অনেকেরই নিয়মিত খাদ্য তালিকায় টকদইয়ের উপস্থিতি থাকে। এতো গুণে ভরা টকদই খেতে সব সময়ই দোকানের ওপর নির্ভর করতে হবে ।না। খুব সহজেই নিজ হাতে বানিয়ে নিতে পারবেন।
যা যা লাগবে
দুধ ১ লিটার, পানি ১ কাপ, পুরানো দই ১ টেবিল চামচ, মাটির হাঁড়ি ১টি।
যেভাবে করবেন
দুধে ১ কাপ পানি মিশিয়ে মাঝারি আঁচে পাঁচ মিনিট জ্বাল দিন। দুধ ফুটে উঠলে আঁচ কমিয়ে অল্প আঁচে আরও ১৫ মিনিট জ্বাল দিন। দুধ ঘন হলে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠাণ্ডা করতে হবে। এবার মাটির হাঁড়িতে ঢেলে কুসুম গরম থাকা অবস্থায় পুরোনো দইটা দিয়ে নেড়ে দিন। তারপর ভালো করে ঢেকে রাখুন চার থেকে পাঁচ ঘণ্টা। এবার দেখুন দই জমে গেছে। ব্যাস খুব সহজেই হয়ে গেল ভেজাল মুক্ত টকদই। তাই দেরি না করে আজই বানিয়ে নিতে পারে উপকারী টকদই।