ঢাকাMonday , 18 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছাত্র ইউনিয়নের দুই গ্রুপের সংঘর্ষে

Link Copied!

Songhorsho Bograনিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের কাউন্সিল নিয়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিপিবির নেতাসহ তিনজন আহত হয়েছে। আহতের দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিলুপ্ত করা হয়েছে মহানগর ছাত্র ইউনিয়নের কমিটি।
রোববার রাতে পল্টনে অবস্থিত মুক্তি ভবনের (সিপিবি কার্যালয়) মৈত্রী হলে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সূত্র জানায়, ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের কাউন্সিলকে কেন্দ্র করে মৈত্রী হলে কাউন্সিল চলছিল। নিয়মানুযায়ী সাবজেক্ট কমিটি মহানগর ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হিসেবে কবি নজরুল কলেজের দ্বীপক শীলের নাম প্রস্তাব করলে খিলগাঁও ও রমনা থানাসহ বেশ কয়েকটি ইউনিটের কাউন্সিলররা তাতে আপত্তি জানায়। এর জের ধরে কবি নজরুল কলেজ শাখার কাউন্সিলরদের সাথে সাবজেক্ট কমিটির সিদ্ধান্ত প্রত্যাখ্যানকারীদের হাতাহাতির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়।
এতে ঢাকা মহানগর সিপিবির সাধারণ সম্পাদক ডা. সাজিদুল হক রুবেল, যাত্রাবাড়ী থানা ছাত্র ইউনিয়নের যুগ্ম- আহ্বায়ক লিজা আক্তার, মীরপুর থানা ছাত্র ইউনিয়নের সদস্য মাসুদ আহত হন। গুরুতর আহতাবস্থায় লিজা আক্তার ও মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সূত্র আরো জানায়, গত ১৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপার্জিত স্বাধীনতা চত্বরে মহানগর ছাত্র ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ১৫ জানুয়ারি তেজগাঁও কলেজে কাউন্সিলিং অধিবেশন হয়। কাউন্সিলিংকে কেন্দ্র করে বিশৃঙ্খলা দেখা দিলে পরেরদিন আবার কাউন্সিলিং অধিবেশন অনুষ্ঠিত হয়। তাতেও সমস্যার সমাধান না হওয়ায় তৃতীয়বারের মতো আজ মৈত্রী হলে কাউন্সিলিং অধিবেশন চলছিল।
এ ব্যাপারে ছাত্র ইউনিয়েনের সাধারণ সম্পাদক জিলানী শুভ বলেন, ‘কাউন্সিলের বিশৃঙ্খলার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা মহানগর কমিটি বিলুপ্ত করা হয়েছে।’