নিজস্ব প্রতিবেদক : তিন দিনের জন্য রংপুর সফরে গেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
রোববার সকাল সাড়ে ১০টায় রংপুরের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন এরশাদ। আগামী ১৯ জানুয়ারি মঙ্গলবার বিকেলে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
এরশাদের প্রেস উইংয়ের কর্মকর্তা আব্দুর রহিম বলেন, ‘তিন দিনের সফরে স্যার (এরশাদ) সকালে রংপুরে এসে পৌঁছেছেন। রংপুর সার্কিট হাউজে অবস্থান করছেন তিনি।’
জানা গেছে, দুপুরে এরশাদ স্থানীয় মজিদা খাতুন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নিয়োগ পরীক্ষা তদারকি করবেন। সেখান থেকে তিনি যোগ দেবেন রংপুর জেলা জাতীয় পার্টির মত বিনিময় সভায়। রংপুর সার্কিট হাউজে তিনি রাত্রি যাপন করবেন। সোমবার দিনভর ব্যক্তিগত কর্মসূচিতে ব্যস্ত থাকবেন এরশাদ। পরের দিন সকালে ঢাকার উদ্দেশ্যে রংপুর ত্যাগ করবেন প্রাক্তন এ রাষ্ট্রপতি।

