ঢাকাSunday , 17 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রলীগের মিজান গ্রুপের ৫জন বহিষ্কার

Link Copied!

Catraleeg logoঠাকুরগাঁও প্রতিনিধি : গত ৪ জানুয়ারি ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দুই গ্রুপের র‌্যালি করার সময় রনি গ্রুপ ও মিজান গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছিল। সেদিন ঠাকুরগাঁও শহর রণক্ষেত্রে পরিণত হয়েছিল।
এর পরিপ্রেক্ষিতে, গত শনিবার রাতে ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিজান গ্রুপের ৫ জন ছাত্রলীগ কর্মীকে স্থায়ীভাবে বহিষ্কারের কথা জানানো হয়।
ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক জিএম সিরাজী মিজান, সৌরভ চন্দ্র দাস, খালিদ সিরাজ রকি, মাহাবুব আলম ও সাদ্দাম হোসেন সাদ্দামকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
কার্যনির্বাহী কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালিতে হামলার ঘটনায় তারা জড়িত থাকার কারণে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ছাত্রলীগের কোনো কর্মী নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।