ঢাকাSaturday , 16 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকার খালেদার সব প্রত্যাশা পূরণ করছে

Link Copied!

Suranjitনিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুখে অস্বীকার করলেও শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচনে যাওয়ার জন্য মনে মনে প্রস্তুতি নিয়ে রেখেছেন। আর সরকারও তার সব প্রত্যাশা পূরণ করে যাচ্ছে।
শনিবার বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে ‘পাকিস্তানি পলিসিতে বিএনপির রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ আলোচনা সভার আয়োজন করে।
সুরঞ্জিত বলেন, ‘আপনি (খালেদা জিয়া) নির্বাচন নির্বাচন করেন, সরকার আপনার প্রত্যাশা পূরণ করছে। সিটি করপোরেশন ও পৌর নির্বাচন দিয়েছে। আপনি তাতে অংশগ্রহণ করেছেন। মার্চে ইউনিয়ন পরিষদ নির্বাচন আসছে। আশা করি, সেখানেও আপনারা অংশগ্রহণ করবেন।’
খালেদার উদ্দেশে তিনি আরো বলেন, ‘বেগম জিয়া মুখে নির্বাচন প্রত্যাখ্যানের কথা বললেও ভেতরে ভেতরে নির্বাচনে যেতে চান এবং সেটি শেখ হাসিনার অধিনেই।’
আয়োজক সংগঠনের সহ-সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, উপ কমিটির সহ সম্পাদক এম এ করিম, সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।