ঢাকাFriday , 15 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোনার নৌকা উপহার নিলেন মানিক!

Link Copied!

manikবগুড়া প্রতিনিধি : মেয়র হিসেবে শপথ নেয়ার আগেই এক ভরি ওজনের সোনার নৌকা উপহার নিলেন বগুড়ার শিবগঞ্জের নবনির্বাচিত পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। স্থানীয় উপজেলা আওয়ামী লীগ সোনার নৌকা দিয়ে তাকে বরণ করে নেয়।
বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ এম এইচ ডিগ্রি কলেজ মাঠে তৌহিদুর রহমান মানিক পৌর মেয়র হওয়ায় একটি গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজউদ্দিন সোনার নৌকাটি নবনির্বাচিত মেয়র তৌহিদুর রহমান মানিকের হাতে তুলে দেন।
এ সময় মেয়র তৌহিদুর রহমান মানিক আবেগাপ্লুত হয়ে বলেন, দলের নেতাকর্মীদের গভীর ভালোবাসায় আমি ধন্য। তারা আমাকে এত ভালোবাসেন আগে জানতাম না। তবে তাদের উপহারের এই সোনার নৌকা আমি ঘরে রাখব না। এই নৌকা বিক্রি করে যে টাকা পাওয়া যাবে, তা এলাকার গরিব-দুস্থ মেয়েদের বিয়েতে ব্যয় করব।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোস্তাফিজার রহমান মোস্তা, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকির হোসেন নবাব, এমদাদুল হক এমদাদ, ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, ছাত্রলীগ নেতা নাইমুর রাজ্জাক তিতাস।
প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজউদ্দিন শিবগঞ্জে ৪২ বছর পর নৌকা প্রতীকের বিজয়ে দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ধানের শীষে এখন চিটা হয়ে গেছে। বগুড়ার মানুষ আর ধানের শীষ খাচ্ছেন না। এজন্য ধানের শীষ রেখে দেয়া হয়েছে গরুর খাবারের জন্য। পৌরসভার মতো আগামীতে ইউপি নির্বাচনেও আমাদের জয়ী হতে হবে।