ঢাকাFriday , 15 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতা আর এ গনির দাফন সম্পন্ন

Link Copied!

goniনিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনির দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেল সোয়া ৪টায় তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, প্রচার সম্পাদক জয়নুল আবদীন ফারুক, সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীমসহ আর এ গনি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম, ধানমণ্ডিতে সাত মসজিদ রোডের ঈদগাহ মাঠে দ্বিতীয় এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আর এ গনির তৃতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে আ এ গনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিতসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।