ঢাকাThursday , 14 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

Link Copied!

songgarsoকুষ্টিয়া প্রতিনিধি : আধিপত্য বিস্তারকে কেন্দ্র কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে। এ সময় ঘটনাস্থল থেকে চার জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ বাজারে ক্ষমতাসীন দলের দুইপক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটে।
আহতরা হলেন- নিয়াত আলী (৫৫), আব্দুল কাদের (৪৫), মনিরুল ইসলাম (৩৫), উজ্জল আহমেদ (৩২), আলম হোসেন, সাইদুল ইসলামসহ উভয়পক্ষের অন্তত ১০ জন। এতের মধ্যে পুলিশের হাতে আটক নিয়াত আলীকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে পুলিশ পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দৌলতপুর উপজেলা পরিষদ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ছোট ভাই উপজেলা যুবলীগের আহ্বায়ক বুলবুল আহসান টোকেন চৌধুরী সমর্থিত ও উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের সমর্থিত দুই গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার সকাল থেকেই দু’গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সংঘর্ষ এড়াতে সকাল থেকে পুলিশও মোতায়েন ছিল।
তবে আব্দুল কাদেরের সমর্থকরা উপজেলা পরিষদ গেটের উল্টো দিকে দলীয় অফিসের সামনে ও টোকেন চৌধুরীর সমর্থকরা দলের পুরনো অফিসের সামনে সশস্ত্র অবস্থান নেয়। দুপুর ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি সদস্য আব্দুল কাদেরের নেতৃত্বে একটি মিছিল বের করলে অপরপক্ষের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লবের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ এসে লাঠিচার্জ করায় উভয়পক্ষের লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ দলীয় অফিসের সামনে আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের বেধড়ক পিটুনি দেয়। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পুলিশ।
পরে ঘটনাস্থল থেকে পুলিশ দুইপক্ষের চার জনকে আটক করেছে। তারা হলেন- জলিম উদ্দিন, নিয়াত আলী, লিটন আহমেদ ও মইদুল ইসলাম। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকলেও থমথমে অবস্থা বিরাজ করছে।
দৌলতপুর থানার ওসি (প্রশাসন) আমিনুল ইসলাম বিপ্লব জানান, উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করা হয়েছে। পুনরায় সহিংসতা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।