ঢাকাThursday , 14 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রশাসনকে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে

Link Copied!

রুহুল কবির রিজভী

বগুড়া প্রতিনিধি : বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন বলেছেন, ‘বিএনপিকে বিনাশ করা আওয়ামী লীগের এজেন্ডায় পরিণত হয়েছে। নাটাই হাতে রেখে পুলিশসহ প্রশাসনকে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। ১৯৭৫ এর বাকশালের চেয়েও বর্তমান সরকারের অত্যাচারের মাত্রা বেড়ে গেছে।’
কুড়িগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে বৃহস্পতিবার বিকেল ৩টায় বগুড়ার নাজ গার্ডেনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
আগামী মার্চে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে উল্লেখ করে রিজভী বলেন, ‘তৃণমূলের সামজিক বন্ধন ইউপি নির্বাচন। কিন্তু বর্তমান সরকার দলীয় প্রতীকে নির্বাচনের ঘোষণা দিয়ে এই সামাজিক বন্ধন নষ্ট করছে।’
তিনি বলেন, ‘একটি পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে- হাওয়া ভবনের সাবেক কর্মচারী সামছুজ্জোহা ফরহাদ লন্ডনে তারেক রহমানের কাছে অর্থ পাচার করছেন।’
এই ধরনের সংবাদ তারেক রহমানের বিরুদ্ধে সরকারের ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘আমি খোঁজ নিয়ে দেখেছি সামছুজ্জোহা ফরহাদ নামে হাওয়া ভবনে কোনো কর্মচারী ছিলেন না।’
সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সহ-সভাপতি আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবর রহমান, উপদেষ্টা শোকরানা প্রমুখ।