ঢাকাWednesday , 13 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উন্নয়নে সম্পৃক্ত হলে বিএনপির শেষরক্ষা

Link Copied!

Kamrulনিজস্ব প্রতিবেদক : সহিংসতা পরিহার করে সবকিছু ভুলে দেশের স্বার্থে উন্নয়নে নিজেদের সম্পৃক্ত করতে পারলে বিএনপির শেষরক্ষা হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
বুধবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমীকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘জঙ্গি মদদদাতা খালেদা জিয়া ও তার দল বিএনপি এখন অস্তিত্ব সঙ্কটে পড়েছে। তাদের কার্যকলাপে স্পষ্ট বোঝা যাচ্ছে- ২০১৬ সালের মধ্যে দলটি ভেঙে খণ্ড-বিখণ্ড হয়ে যাবে। দলের শুভবুদ্ধি নেতারা অচিরেই বেরিয়ে আসবে, এটার আলামতও পাওয়া যাচ্ছে।
আওয়ামী লীগ কোনো দল ভাঙা-গড়ার কাজে সম্পৃক্ত নেই উল্লেখ করে তিনি বলেন, ‘সহিংসতা পরিহার করে সবকিছু ভুলে দেশের স্বার্থে উন্নয়নে নিজেদের সম্পৃক্ত করতে পারলে বিএনপির শেষরক্ষা হবে। আর তা না হলে বিএনপি ভেঙে টুকরো-টুকরো হয়ে যাবে।’
কামরুল বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশ আবারও কোনো অবৈধ সরকারের শাসনে নিমজ্জিত হতো। সাংবিধানিক নিয়ম রক্ষার মাধ্যমে এ নির্বাচন গণতন্ত্রের যাত্রাকে সুসংগঠিত করেছে। তারা শুধু এ সরকারের বিরোধিতা করে। নির্বাচনে না এসে বিএনপি যে ভুল করেছে তারা সেটা স্বীকার করতে চায়।’
আগামী ২০১৮ সালের আগে মধ্যবর্তী কোনো নির্বাচনের প্রয়োজন নেই উল্লেখ করে তিনি বলেন, যথাসময়ে নির্বাচন হবে। মধ্যবর্তী নির্বাচন বা সংলাপের কোনো প্রয়োজন নেই।’ সাংবিধানিক নিয়ম অনুযায়ী ২০১৮ সালের শেষার্ধে ওই নির্বাচনের জন্য বিএনপিকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান অ্যাডভোকেট কামরুল।
বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদের ২ বছর পূর্তি এবং খালেদা জিয়ার দেশবিরোধী ষড়যন্ত্র শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা বিভাগ। এতে বক্তব্য দেন- সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, সংগঠনের ঢাকা বিভাগের সভাপতি মাকসুদুর রহমান মাকসুদ, প্রজন্মলীগের সাধারণ সম্পাদক ফাতেমা জলিল সাথী প্রমুখ।