ঢাকাTuesday , 12 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি-জামায়াত জোটের গণতন্ত্র ও উন্নয়ন সহ্য হয় না

Link Copied!

Hasinaনিজস্ব প্রতিবেদকে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি-জামায়াত জোটের গণতন্ত্র ও উন্নয়ন সহ্য হয় না।’
দশম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দেশ যখন নানা সম্মানে ভূষিত হচ্ছে তখন বিএনপি-জামায়াত গণতন্ত্র রক্ষার নামে দেশ জুড়ে একাত্তরের মতো বর্বর হামলা চালিয়েছে। বিএনপি-জামায়াতের গণতন্ত্র ও উন্নয়ন সহ্য হয় না। সরকার ও জনগণের প্রতিরোধের ফলে ৯২ দিন পর বিএনপি নেত্রী নাকে খত দিয়ে বাড়ি ফিরে যান।
স্বপ্নের পদ্মা সেতুর বিষয়ে প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, ২০১৮ সালের মধ্যে এই সেতু দিয়ে যানবাহন চলাচল করবে।
তিনি বলেন, যোগাযোগ খাতে আমরা ব্যাপক উন্নয়ন করেছি। ঢাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মেট্রোরেল নির্মাণের কাজ চলছে। প্রায় ২৮ হাজার কোটি টাকা ব্যয়ে নিজস্ব অর্থায়নে দেশের ইতিহাসের বৃহত্তম নির্মাণ প্রকল্প পদ্মাসেতুর কাজ চলছে। ২০১৮ সালের মধ্যে পদ্মাসেতু দিয়ে যানবাহন চলাচল করবে।
ঢাকায় হাতিরঝিল প্রকল্প, কুড়িল-বিশ্বরোডে উড়াল সেতু, বনানী ওভারপাস, মেয়র হানিফ উড়াল সেতু, টঙ্গীতে, চট্টগ্রামে  উড়াল সেতু উদ্বোধন করা হয়েছে। মগবাজার-মালিবাগ উড়ালসেতুর নির্মাণ কাজ অচিরেই শেষ হবে। এছাড়া ঢাকা-ময়মনসিংহ এবং ঢাকা-চট্টগ্রাম চার লেনের কাজ দ্রুতই উদ্বোধন করা হবে।
তিনি বলেন, বতমান সরকার বিদ্যুৎ খাতে ব্যাপক উন্নয়ন সাধন করেছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর লক্ষ্যে দেশে  ১০০ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করতে পেরেছি। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পেয়ে এখন ১৪ হাজার ৭৭ মেগাওয়াট। ১২ হাজার মেগাওয়াট উৎপাদন হচ্ছে। ২০১৫ সালে গ্যাস উৎপাদন গড়ে দৈনিক ২ হাজার ৭২৮ মিলিয়ন ঘনফুটে উন্নীত হয়েছে।