ঢাকাMonday , 11 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার

Link Copied!

Napনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া বলেছেন, ‘ক্ষমতাসীন আওয়ামী সরকার ১/১১ এর সরকারের ধারাবাহিকতারই অংশ। এ সরকারও দেশে ১/১১ এর মতো গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র করছে। তারা দেশে আবারো এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে টুটি চেপে ধরে গণমাধ্যমের স্বাধীনতা হত্যা করছে।’
সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে ‘১/১১ কালো দিবস স্মরণে’ ন্যাপ ঢাকা মহানগরীর এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় অন্য বক্তারা বলেন, ১/১১ এ দেশকে রাজনীতিক-শূন্য করার চক্রান্ত শুরু হয়েছিল, যা এখনো অব্যাহত আছে। তাই সবার সতর্ক থাকতে হবে।
ন্যাপ নগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- দলের যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, সম্পাদক মো. কামাল ভূঁইয়া, মতিয়ারা চৌধুরী মিনু, নগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু প্রমুখ।