ঢাকাMonday , 11 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুক মেসেঞ্জার এখন ৮০ কোটির পরিবার

Link Copied!

fbতথ্যপ্রযুক্তি ডেস্ক : ফেসবুক মেসেঞ্জার এখন ৮০ কোটির পরিবার। ২০১৫ সালে অ্যাপটি সবচে ক্রমবর্ধমান অ্যাপ হিসেবে স্বীকৃতি পায়। নিয়েলসেনের একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনের তথ্য মতে সারা পৃথিবীতে প্রতিমাসে ৯.৫ বিলিয়ন ফটো শেয়ার হয় ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে। এই অ্যাপটি অ্যানড্রয়েডে ১ বিলিয়নেরও বেশি ডাউনলোড হয়েছে।
ফেসবুক মেসেজিং প্রোডাক্টের প্রধান ডেভ মারকুস এক ব্লগপোস্টে জানান, দিনদিন ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহারকারীরা সংখ্যা বেড়েই চলছে। সংখ্যাটা এখন ৮০০ মিলিয়ন ছাড়িয়েছে। ব্যবহারকারীর সংখ্যা আরও বাড়বে। অ্যাপটি এখন জনপ্রিয়তা অর্জন করছে।
ডেভ জানান, তাদের মেসেঞ্জার টিম কীভাবে অ্যাপটিকে আর কমিউনিকেটিভ করা যায় সেটি নিয়ে কাজ করছে। যাতে করে অ্যাপটি দিয়ে ব্যবসায়ী থেকে শুরু করে সব ধরণের মানুষ তাদের প্রয়োজনীয় যোগাযোগ সারতে পারেন।
ডেভ আরও জানান, ফেসবুক মেসেজিং সেবার ভার্চুয়াল অ্যাসিসট্যান্ট ‘এম’ এর পরীক্ষা সম্পন্ন হয়েছে। এটি ভালো ভাবে কাজ করছে। এটি বাজারে ছাড়া হলে ফেসবুক মেসেঞ্জারের জনপ্রিয়তা আরও বাড়বে। কেননা, এই কৃত্রিম বৃদ্ধিমত্তা সম্পন্ন অ্যাসিসট্যান্টটি ব্যবহারকারীর হয়ে অনেক কাজ করে দেবে।