ঢাকাSunday , 10 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গভীর রাতে মসজিদ-মন্দিরে চুরি

Link Copied!

Mondirকক্সবাজার প্রতিনিধি : শহরের বিজিবি ক্যাম্প এলাকার ধর্মকোর বৌদ্ধ বিহার, পেঁতা সওদাগর পাড়া জামে মসজিদ ও সিকদার পাড়া জামে মসজিদে চুরির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে এসব চুরির ঘটনা ঘটে। কক্সবাজার পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ওমর ছিদ্দিক লালু জানান, গভীর রাতের দিকে মন্দিরের ভেতর ঢুকে ৮টি ছোট বৌদ্ধ মূর্তি চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এছাড়া একই এলাকার দুইটি মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরিরও ঘটনা ঘটেছে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, ‘মন্দির ও মসজিদে চুরির ঘটনা ঘটেছে বলে শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখছি।’