ঢাকাSaturday , 9 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই বাসের সংঘর্ষে চালকসহ নিহত ৩

Link Copied!

Accidentচুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা-দর্শনা সড়কে যাত্রীবাহী দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও কমপক্ষে ১৫ জন।
শনিবার সকাল ৮টার সময় জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-দর্শনা ডিলাক্স পরিবহনের চালক দুলাল (৪২) ও পূর্বাশা পরিবহনের চালক শান্তি মণ্ডল (৪৫), পূর্বাশা কোচের চালক সহকারী আরজ আলী (২৩)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘন কুয়াশার মধ্যে চুয়াডাঙ্গা-ঢাকা রুটের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সামনের দিকে দুমড়ে মুচড়ে যাওয়া দুটি বাস থেকে দুই চালকের মরদেহ উদ্ধার করে।
আহতদের নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাসের হেলপার আরজ আলী মারা যান।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উদ্ধারকাজ শেষ হয়েছে। নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।