ঢাকাThursday , 7 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতিপক্ষের হামলায় আহত কৃষকের মৃত্যু

Link Copied!

Dead Bodyমেহেরপুর প্রতিনিধি : গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের আহত কৃষক চাঁদ আলী (৩০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী সিডিএম ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
নিহত চাঁদ আলী হাড়াভাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই ক্লিনিকে অবস্থানকারী নিহতের ভাই ফিরোজ হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে চাঁদ আলীর বাগানের বিভিন্ন গাছ থেকে খড়ি সংগ্রহ করছিল প্রতিবেশী মকবুল হোসেনের স্ত্রী আসমানী খাতুন। এ সময় চাঁদ আলী বাধা দিলে আসমানীর ছেলে শ্যামল হোসেন গাছের ডাল দিয়ে তার মাথায় আঘাত করে। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন চাঁদ আলী। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া এবং পরে রাজশাহী সিডিএম ক্লিনিকে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে মৃত্যু হয় তার।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, চাঁদ আলীর ওপর হামলার ঘটনায় তার বাবা বাদী হয়ে বৃহস্পতিবার সকালে থানায় একটি মামলা দায়ের করেন। আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।