ঢাকাWednesday , 6 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

Link Copied!

Accidentলক্ষ্মীপুর প্রতিনিধি : জেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে আমির হোসেন বকুল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হন অটোরিকশার চালকসহ নাছিমা আক্তার নামে এক যাত্রী। এ ঘটনায় বাসচালক হাছান ও হেলপার বাহারকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুর ২টার দিকে জেলা শহরের পুলিশ লাইন্স এলাকার লক্ষ্মীপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বকুল সদর উপজেলার পাঁচপাড়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে নোয়াখালী থেকে লক্ষ্মীপুরগামী আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই এলাকায় পৌঁছায়। এ সময় বাসটি একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে অটোরিকশার একযাত্রী নিহত ও অপর দুই জন আহত হন।