ঢাকাWednesday , 6 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

Link Copied!

bondukগাজীপুর প্রতিনিধি : রাজেন্দ্রপুরে পুলিশ ও মাদক ব্যবসায়ীদের মধ্যে ‘বন্ধুকযুদ্ধে’ মনির খান (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত পৌণে ১১টায় রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের (ন্যাশনাল পার্ক) ৩নং গেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত মাদক ব্যবসায়ী মনির খান গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর (হালডোবা) এলাকার কবির খানের ছেলে।
জয়দেবপুর থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর রশীদ জানান, গাজীপুরের রাজেন্দ্রপুরের হালডোবা এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে  জয়দেবপুর থানা ও গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। এ সময় ওই এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির খানকে একশ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতে-নাতে গ্রেপ্তার করা হলেও তার অন্য সহযোগীরা পালিয়ে যায়। পরে তাকে নিয়ে অভিযান চালানোর সময় তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি করে। এ সময় বন্দুকযুদ্ধে মনির খান নিহত হন।
নিহত মনির খানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মাদক, চাঁদাবাজি, জমি দখল এবং সিআর (কোর্ট) মামলাসহ ২৭টি মামলা রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।