ঢাকাTuesday , 5 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ার পরিবর্তে আয়ারল্যান্ড!

Link Copied!

airlendস্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার পরিবর্তে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে অংশ নিতে আয়ারল্যান্ডকে আমন্ত্রণ জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। এর আগে একইদিনে নিরাপত্তা ঝুঁকির অজুহাতে বাংলাদেশে আগামী ২৭ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় যুব বিশ্বকাপ ক্রিকেট থেকে নাম প্রত্যাহার করে নেয় অস্ট্রেলিয়া।
তাছাড়া যুব বিশ্বকাপের আয়োজক হিসেবে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মোটেও উদ্বিগ্ন নয় বলে জানিয়েছে আইসিসি। অস্ট্রেলিয়া না আসলেও টুর্নামেন্ট যে বাংলাদেশেই হবে তা সাফ জানিয়ে দিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। আর অস্ট্রেলিয়ার পরিবর্তে ‘ডি’ গ্রুপে ভারত, নিউজিল্যান্ড ও নেপালের সঙ্গে যোগ দিতে আইরিশ যুবাদের আমন্ত্রণ জানিয়েছেন তারা।
উল্লেখ্য, নিরাপত্তার কারণ দেখিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে বাংলাদেশে আসছে না অস্ট্রেলিয়া যুব ক্রিকেট দল। একই কারণে গত সেপ্টেম্বরে দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করেছিল তারা। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানিয়েছেন।