ঢাকাTuesday , 5 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাইমনের সঙ্গে আইরিন

Link Copied!

saimon-irinবিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়ক সাইমন সাদিক। মাহি, পরীমনি, ববি, তমা মির্জা, কেয়া, মৌমিতাসহ এ প্রজন্মের একঝাক চিত্রনায়িকার সঙ্গে জুটি বেধে অভিনয় করেছেন এ অভিনেতা। তবে এবার তিনি জুটি বাধছেন চিত্রনায়িকা আইরিন সুলতানার সঙ্গে। নতুন বছরের তৃতীয় দিনে এ জুটি শুরু করছেন মায়া শিরোনামের সিনেমার কাজ।
রবিবার রাজধানীর পিয়াংকা শুটিং স্পটে এ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। সিনেমাটি পরিচালনা করছেন আকাশ আচার্য্য। সাইমন-আইরিন ছাড়াও একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন অমিত হাসান। এ ছাড়া আরো অভিনয় করছেন, কাজী হায়াৎ, কমলসহ অনেকে।
অমিত হাসান বলেন, ‘মায়া সিনেমায় আমি একজন হিজড়া চরিত্রে অভিনয় করছি। এতে  আমার নাম থাকে মায়া। এ সিনেমার মাধ্যমে প্রথমবার হিজড়া চরিত্রে অভিনয় করছি। এর মাধ্যমে দর্শক আমাকে নতুনভাবে পাবেন। আশা করছি, কাজটি ভালো হবে।’
এ প্রসঙ্গে সিনেমার পরিচালক আকাশ আচার্য্য বলেন, ‘পিয়াংকা শুটিং স্পটে দুদিন শুটিং করব।  কিছুদিন পর আবার শুটিং করব।’
সিনেমা প্রসঙ্গে সাইমন সাদিক বলেন, ‘মায়া সিনেমার মাধ্যমে এ বছর কাজ শুরু করলাম। এ ছাড়া আইরিন সুলতানার সঙ্গে প্রথম কাজ করছি। সব কিছু মিলিয়ে সিনেমাটির কাজ ভালো হবে বলে আশা করছি।’