ঢাকাTuesday , 5 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বিষকাঁটা’

Link Copied!

Bishkantaবিনোদন প্রতিবেদক : ১৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ফারজানা ববির প্রামাণ্যচিত্র ‘বিষকাঁটা’। ১৯ জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হবে।
‘বিষকাঁটা’ দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে। ভারতের নয়াদিল্লিতে আয়োজিত দ্য ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব উইমেন ইন রেডিও অ্যান্ড টেলিভিশনে (আইএডব্লিউআরটি) পুরস্কৃত হয়েছে ছবিটি। এছাড়া নেপালের চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।
বিষকাঁটার আবহ ও সংগীতের সুর করেছেন দিলজিৎ সজল। খনা টকিজ, মনজুরুল ইসলাম ও ফারজানা ববির প্রযোজনায় নির্মিত এই প্রামাণ্যচিত্রে মুক্তিযুদ্ধে নির্যাতিত তিন বীরাঙ্গনার বর্তমান জীবনের বাস্তবতাকে তুলে ধরা হয়েছে।উল্লেখ্য, উৎসবটি শুরু হবে ১৪ জানুয়ারি। চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। ৬০টি দেশের প্রায় ১৭০ টি সিনেমা প্রদর্শিত হবে।