ঢাকাTuesday , 5 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৈকতে মিলির প্রেমে নিলয়

Link Copied!

mili-niloyবিনোদন ডেস্ক : কক্সবাজার সমুদ্র সৈকতে মিলির সঙ্গে দেখা হয় নিলয়ের। মিলিকে দেখে মুগ্ধ হয়ে পড়ে নিলয়। চাইলেও ফেরাতে পারেনা নিজেকে। ভ্রমনের নির্ধারিত দিন শেষ হয়ে এলেও নিলয় পড়ে তাকে মিলির টানে। মিলি একজন স্থানীয় ডাক্তার। যৌনকর্মীদের চিকিৎসা করে সে। একদিন ঘটনাক্রমে যৌনপল্লীতে তাকে দেখে ফেলে নিলয়। তারপর ভুল বোঝাবুঝি। নিলয়ের এবার ফেরার পালা। এমন গল্প নিয়েই তৈরী হয়েছে খণ্ড নাটক ‘মনময়’।
সোহেল হাসানের রচনা ও  রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় এতে অভিনয় করেছেন নিলয় ও ফারহানা মিলি। সম্প্রতি কক্সবাজারের বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে নাটকটির।