বিনোদন ডেস্ক : মা অপর্ণা সেনের পথ ধরে পরিচালনায় নাম লিখিয়েছেন কঙ্কনা সেনশর্মা। সিনেমার নাম ‘নয়নতারার নেকলেস’। সে খবর পুরনো। নতুন খবর হলো, প্রাক্তন স্বামী রনবীর শোরেকে সিনেমায় কাস্ট করেছেন তিনি।
এ নিয়ে ফের আলোচনার ঝড় উঠেছে বলিউডপাড়ায়। চলছে কানাকানি, ফিসফাস। তাহলে কি দুজনের সম্পর্কটা ফের জোড়া লাগলো? কিন্তু দুজনেই সে সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। ছবিতে রনবীর ছাড়াও থাকছেন ওম পুরী, তনুজা, তিলোত্তমা সোম, কাল্কি কোয়েচলিন প্রমুখ।
২০১০ সালে বিয়ে করেন তারা। বিয়ের পাঁচ বছরের মাথায় চলতি বছরের সেপ্টেম্বরে দুজনের বিচ্ছেদ হয়। ২০০৭-এ প্রথম দেখা হয় রণবীর-কঙ্কনার। একে অপরকে ভাললাগার সেই শুরু। তাদের একমাত্র ছেলে হারুনের বয়স এখন চার। ‘ট্রাফিক সিগনাল’, ‘মিক্সড ডাবলস’, ‘গৌর হরি দস্তান’ ছবিগুলোতে একসঙ্গে অভিনয় করেছেন কঙ্কনা-রণবীর।

