বিনোদন ডেস্ক : ‘ফিতুর’ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটি বেধেছেন ক্যাটরিনা কাইফ ও আদিত্য রায়। ছবিটির ট্রেলার রিলিজ পেয়েছে আজ। ইউটিউবে ট্রেইলারটি বেশ সাড়া ফেলেছে। বেশ রোমান্টিক মেজাজেই হাজির হয়েছেন তারা।
জম্মু-কাশ্মীরে ছবির বেশিরভাগ দৃশ্যের শুটিং হয়েছে। চার্লস ডিকেন্সের উপন্যাস ‘গ্রেট এক্সপেক্টটেশন’ অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। আগামী ভালোবাসা দিবসকে সামনে রেখে ১২ ফেব্রুয়ারি মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করেছেন অভিষেক কপূর।

