ঢাকাTuesday , 5 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘প্লেয়ার্স বাই চয়েজ’ প্রথা বাতিলের দাবি

Link Copied!

masrafiস্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ক্লাবগুলো বছর দুয়েক আগে প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতির সুফল পেয়েছিল। তাই আবারো ঢাকার ক্লাবগুলো প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতিতে ঢাকা প্রিমিয়ার লিগ চালু করার জন্য জোটবদ্ধ হয়েছে। কারণ যেখানে একজন ক্রিকেটারকে ৪০-৫০ লাখ টাকা দিয়ে দলে নিতে হয়, সেই পরিমাণ অর্থে প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতিতে কেনা যায় দলের অর্ধেক খেলোয়াড়।
তাই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবারো এই পদ্ধতিতে ক্রিকেটার বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। তবে এই পদ্ধতির বিপক্ষে জাতীয় দলের খেলোয়াড়রা। সোমবার দেশের প্রথমসারির ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে দেখা করেছেন। সেখানে বিসিবি সভাপতিকে এই পদ্ধতিতে খেলোয়াড় বাছাই না করার জন্য অনুরোধ করেছেন ক্রিকেটাররা। সোমবার জাতীয় দলের অনুশীলন শেষে মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও মাশরাফি বিন মর্তুজরা বিসিবি সভাপতির কর্পোরেট অফিসে গিয়ে দেখা করেন।
এদিকে সোমবার বিসিবি সভাপতির সঙ্গে দেখা করতে যাওয়া এক ক্রিকেটার নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘আমরা সভাপতির সঙ্গে দেখা করেছি। তিনি আমাদের বলেছেন, প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতিতে যেন খেলোয়াড়- বাছাই না হয়, আমি সে চেষ্টা করবো। আমরা সবাই পেশাদার ক্রিকেটার। দিন শেষে সবাই ভালো পারিশ্রমিকই আশা করবে। আমরা মনে করি, এই পদ্ধতি কোনোভাবেই খেলোয়াড়দের পক্ষে থাকতে পারে না।’
এ বিষয়ে জাতীয় দলের আরেক ক্রিকেটার বলেন, ‘আমরা বুঝতে পারছি ক্লাবগুলো তাদের স্বার্থের জন্যই এটা করেছে। আমাদের কাছে মনে হয়েছে বিসিবি সভাপতির কাছে বলাই সবচেয়ে ভালো কাজ হবে। কী হয় এখন সেটাই দেখার বিষয়। তবে আমরা আশা করছি ভালো কিছুই হবে।’
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবেচেয় জনপ্রিয় ওয়ানডে টুর্নামেন্টের জমজমাট আসর হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। গত সপ্তাহে সিসিডিএমের সভা শেষে ১০ মার্চ টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আর ফেব্রুয়ারির মাঝামাঝি প্লেয়ারদের নিলাম (প্লেয়ার্স বাই চয়েজ) অনুষ্ঠিত হবে। গত মৌসুমের আগেরবার প্রথমবারের মতো খেলোয়াড়রা ঢাকা প্রিমিয়ার লিগে প্লেয়ার্স বাই চয়েজ শব্দটার সঙ্গে পরিচিত হয়।
এই পদ্ধতিতে ক্লাব বাছাইয়ের ক্ষেত্রে খেলোয়াড়দের কোনো স্বাধীনতা বা ক্ষমতা থাকে না। পারিশ্রমিকের ব্যাপারেও কেউ কোনো দাবি করতে পারে না। বিসিবি যে অংক নির্ধারণ করে সেটাই ক্লাবগুলোকে পরিশোধ করতে হয়। তবে ওই সময় বিভিন্ন সমস্যার কথা সামনে এনে গত বছর বিসিবি সভাপতি বলেছিলেন, শুধু এক আসরের জন্যই এই ফরম্যাটে খেলোয়াড় বাছাই করা হবে। কিন্তু ক্লাবগুলো এটাকে এখন নিয়মে পরিণত করতে যাচ্ছে। ঢাকা প্রিমিয়ার লিগে ১২টি ক্লাবের সদস্যরা সভা করে এই সিদ্ধান্ত নিয়েছে।