ঢাকাMonday , 4 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের কাজলকেই চাইছেন শাহরুখ

Link Copied!

sharuk-kajolবিনোদন ডেস্ক : ‘দিলওয়ালে’র পর আবার নতুন করে কাজলকেই চাইছেন শাহরুখ। কোন পরিপূর্ণ প্রেমের গল্পে কাজলের সঙ্গে আবার কাজের আগ্রহ প্রকাশ করেছেন তিনি। শাহরুখ বলেন, ‘যদি খুব মজার ভিন্নধর্মী কোন গল্প যদি পাই, পরিণত কোন প্রেমের গল্প তাহলে আবার হতে পারে। বলিউড খুব বেশি তেমন নির্মাণ করেনি।’
শাহরুখ আরো বলেন, ‘জুটি হিসেবে সিনেমায় দীর্ঘ ২২ বছর আমরা একসঙ্গে পার করেছি। আমার মনে হয় আবার যদি তেমন কিছু পাই তাহলে আমরা অভিনয়শিল্পী হিসেবে নতুন কোন আবেগ পর্দায় ফুটিয়ে তুলতে পারবো।’
নব্বই দশক থেকে ‘বাজিগর’, ‘করন অর্জুন’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘ডুপ্লিকেট’, ‘কুচকুচ হোতা হায়’সহ ‘কাভি খুশি কাভি গাম’, ‘মাই নেম ইজ খান’ এবং সর্বশেষ ‘দিলওয়ালে’ সিনেমার মাধ্যমে শাহরুখ-কাজল জুটি বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।
উল্লেখ্য, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত শাহরুখ-কাজল অভিনীত ‘দিলওয়ালে’ বক্সঅফিসের হিসেব অনুযায়ী সারা বিশ্বে ২৭৩ কোটি রুপিরও বেশি আয় করে।