ঢাকাMonday , 4 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবার বাবার সঙ্গে একই ছবিতে শ্রুতি হাসান

Link Copied!

sruti-hasanবিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী ছবিতে অনেক আগে থেকে অভিনয় করলেও হিন্দি সিনেমায় ‘রামাইয়া ভাস্তইভ্যা’ দিয়ে লাইমলাইটে এসেছেন শ্রুতি হাসান। তবে শ্রুতি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে থেকেই তার বাবা কমল হাসানের সঙ্গে অভিনয়ের জন্য মুখিয়ে থাকতো সবাই।
সিনেমা জগতে দুজনের আলাদাভাবে প্রতাপ থাকলেও একসঙ্গে দেখা যায়নি কখনোই। অবশেষে দর্শকদের সেই আকাঙ্ক্ষাও পূরণ হতে চলেছে এবার। এবার একসঙ্গে দেখা যাবে তাদের। তবে সিনেমাতেও নাকি বাস্তবের মতো বাবা-মেয়ের ভূমিকাতেই অভিনয় করবেন তারা।
ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়া টাইমস একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, রাজবির কুমারের পরিচালনায় কমল হাসান ও তার মেয়ে শ্রুতি হাসান চুক্তিবদ্ধও হয়ে গেছেন। তারা একসঙ্গে কাজ করছেন নিশ্চিত হলেও কবে নাগাদ বা সিনেমার নাম কি এসম্পকে কিছু জানা যায়নি।