ঢাকাMonday , 4 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাঠেই প্রায়শ্চিত্ত করতে চান আমির

Link Copied!

amirস্পোর্টস ডেস্ক : আবির্ভাবেই চমকে দিয়েছিলেন। বলা হচ্ছিল, আসছে পাকিস্তানের নতুন ওয়াসিম আকরাম। বা হাতি বোলার, গতির সঙ্গে থাকছে সুইংও। উজ্জ্বল ভবিষ্যতই অপেক্ষা করছিল তার সামনে। কিন্তু হঠাতই এক ঝড়। ২০১০ সালে লর্ডসে বহুল সমালোচিত সেই স্পট ফিক্সিং কেলেঙ্কারি। পাঁচ বছরের জন্য ক্রিকেট নির্বাসনে গেলেন মোহাম্মদ আমির। নিষেধাজ্ঞা কাটিয়ে, অনেক ঝক্কি-ঝামেলা পার করে আবারো পাকিস্তান দলে ডাক পেয়েছেন তরুণ এই পেসার। নিউজিল্যান্ড সফলে পাক দলের তুরুপের তাস তিনিই। তবে আমির বলেছেন, ক্রিকেটের বাইশগজেই অতীত কুকর্মের প্রায়শ্চিত্ত করতে চান তিনি।
প্রত্যাবর্তনের মহড়া তিনি দিয়ে গেছেন বাংলাদেশের হয়ে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে। যেখানে চিটাগং ভাইকিংসের হয়ে বেশ আলো ছড়িয়েছিলেন তিনি। তবে জাতীয় দলের হয়ে প্রত্যাবর্তনটা আরও বেশি চ্যালেঞ্জের। নিজেই স্বীকার করছেন, ‘জানি ফেরার যুদ্ধটা সহজ হবে না। তবে মানসিক ভাবে নিজেকে উজাড় করে দেওয়ার জন্য আমি প্রস্তুত।’
দলে ফেরার রাস্তাটা সহজ ছিল না আমিরের। অনেকেই বিপক্ষ অবস্থানে সোচ্চার ছিলেন। তার উপস্থিতির কারণে ক্যাম্প ছেড়ে যেমন চলেই গিয়েছিলেন পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক আজহার আলী ও মোহাম্মদ হাফিজ। তবে পরে শান্ত হয়েছে সব। এরই মাঝে অনেকেই পাশে ছিলেন আমিরেরও। আর তাই আমিরও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যারা অসময়ে পাশে ছিলেন।
তার মতে, ‘যাঁরা আমার উপর আস্থা রেখে আমার হয়ে কথা বলেছেন, তাঁদের বিশ্বাসের জবাব দিতে পারাটাই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে গত এক বছর ধরে আমি আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে অনেক চর্চা করেছি। মাঠে ব্যাটসম্যানদের আচরণ এখন যে অনেক পাল্টেছে, তাও লক্ষ্য করেছি। এটা এ বার কাজে লাগবে, আশা করি।’
হাফিজ-আজহারদের বিদ্রোহের পর তিনি তাঁদের সঙ্গে কথাও বলেন বলে জানিয়েছেন আমির। সতীর্থদের বোঝানোর চেষ্টা করেছেন কতটা অনুতপ্ত তিনি। এই ব্যাপারে আমির বলেন, ‘ওদের সঙ্গে কথা বলার সময় খুব আবেগতাড়িত হয়ে পড়ি ঠিকই, কিন্তু কথা বলাটা খুবই জরুরি ছিল। টিম ম্যানেজমেন্টও আমাকে সাপোর্ট করবে বলে কথা দিয়েছে।’
প্রশংসা করেছেন টি২০ দলের ক্যাপ্টেন শহীদ আফ্রিদিরও, ‘শহিদ ভাই আমাকে বড় দাদার মতো পাশে দাঁড়িয়ে সাহস জুগিয়েছে। তাকে অজস্র ধন্যবাদ।’তবে অতীতের ঘৃণ্য কাজের প্রায়শ্চিত্ত করতে মরিয়া আমির। তিনি বলেন, ‘জানি কতটা ঘৃণ্য কাজ করেছি আমি। কিন্তু এমন কাজ করার পরও যে মাঠে ফিরে প্রায়শ্চিত্ত করার সুযোগ পাচ্ছি, এ জন্য আল্লাকে ধন্যবাদ। এমন কাজ আর কখনও করব না। এখন থেকে শুধু বল করা আর উইকেট নেওয়াই আমার কাজ।’