ঢাকাMonday , 4 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিডনিতে দ্বিতীয় দিনে বৃষ্টির দাপট

Link Copied!

ফাইল ছবি

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক : সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বৃষ্টির চোখ রাঙানি ছিল রোববার প্রথম দিন থেকেই। এরপরও দিনের খেলায় প্রভাব পড়েছে খুব সামান্যই। তবে সোমবার অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে দাপুটে অবস্থানে থাকল সেই বষ্টি। এদিন খেলা হয়েছে মাত্র ৬৮ বল। দিনের বাকিটা সময় চলে গেছে বৃষ্টির পেটে। এই সময়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে যোগ হয়েছে ৪১ রান। আর মাঠ ছাড়েন একজন ব্যাটসম্যান। দিনশেষে প্রথম ইনিংসে ক্যারিবীয়দের স্কোর সাত উইকেটে ২৪৮ রান।
ওয়েস্ট ইন্ডিজ অবশ্য গুরুত্বপূর্ণ উইকেটই খুইয়েছে বৃষ্টি বিঘ্নিত দিনেও। কার্লোস ব্র্যাথওয়েট ৭১ বলে ৬৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। ওয়ানডে মেজাজে সাত চার ও চার ছক্কার মারে নিজের ইনিংস সাজিয়েছেন তিনি। এরপর প্যাটিনসনের বলে বোল্ড হয়েছেন কার্লোস। আর রামদিন ৩০ রানে রয়েছেন অপরাজিত। ব্যাট হাতে রামদিনের সঙ্গে নেমে বৃষ্টির আগে মাত্র এক বল খেলতে পেরেছেন কেমার রোচ।
ম্যাচ অফিসিয়ালদের জন্য দিনটি ছিল হতাশার। সকাল থেকেই ছিল বৃষ্টি। যে কারণে দিনের খেলা নির্ধারিত সময় থেকে ১০ মিনিট পর শুরু হয়। তবে নাথান লিয়ন মাত্র তিন বল করার পর নামে বৃষ্টি। প্রথম সেশনেই ৮০ মিনিট বিলম্বে আবার মাঠে নেমে ৩.৩ ওভার খেলা শেষে বৃষ্টিতে সেশন সমাপ্ত হয়ে যায়। মধ্যাহ্ন বিরতির পর বৃষ্টি থামলে ৭.২ ওভার খেলা হয়। এরপর বৃষ্টিতে দিনের বাকিটা খেলাই পরিত্যক্ত হয়।
এর মধ্যেই কার্লোস হাফসেঞ্চুরি করেন। ৫০ বল থেকেই পূর্ণ হয় তার অর্ধশতক। ২০১০ সালে ড্যারেন ব্রাভোর পর প্রথম দুই টেস্টে হাফসেঞ্চুরি করা একমাত্র ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান হিসেবে নাম লেখান তিনি। কার্লোস ব্র্যাথওয়েট আউট হওয়ার মাধ্যমে সপ্তম উইকেটে ৮৭ রানের জুটি ভেঙে যায়।