ঢাকাSunday , 3 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বামীকে নিয়ে জনসম্মুখে শাবনূর

Link Copied!

sabnurবিনোদন ডেস্ক : প্রায় পাঁচ বছর আগে অস্ট্রেলিয়া প্রবাসী ব্যবসায়ী অনীক মাহমুদকে বিয়ে করেছেন তুমুল জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। এক সন্তানের বাবা-মাও হয়েছেন তারা। কিন্তু তাদের দেশে কোন অনুষ্ঠানে-উৎসবে একসঙ্গে দেখা যায়নি। এমনকি দুজনের ফটোগ্রাফও কোন মিডিয়ায় প্রকাশ হয়নি। এবারই প্রথমবারের মতো সব ভেদ করে স্বামীকে নিয়ে জনসম্মুখে এলেন শাবনূর। পরিচয় করিয়ে দিলেন মিডিয়ার সামনে।
গত শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিশু একাডেমির উন্মুক্ত মঞ্চে আয়োজিত ‘মান্না উৎসব ২০১৬’ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
উল্লেখ্য, ২০১১ সালের ৬ ডিসেম্বর বিয়ে করেন তার। বিয়ের পরপরই অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন শাবনূর। মাঝে মধ্যে দেশে ফিরে টুকটাক কিছু কাজ করে ফের অস্ট্রেলিয়ায় ফিরে যান।