ঢাকাSunday , 3 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন ফারুকী

Link Copied!

faruqiবিনোদন ডেস্ক : নতুন চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।  প্রাথমিকভাবে চলচ্চিত্রটির নাম ‘নো বেড অব রোজেস’ নির্ধারণ করা হয়েছে। মধ্যবিত্ত পরিবারের গল্পে নির্মিত হবে চলচ্চিত্রটি। এর আগে বিভিন্ন টিভি নাটকে মধ্যবিত্তের নানা গল্প তুলে ধরলেও ফারুকীর মতে এটি হবে ভিন্ন স্বাদের একটি চলচ্চিত্র।
এ প্রসঙ্গে ফারুকী বলেন, পরিবার ভাঙার গল্প, গড়ার গল্প, প্রেমের গল্প হবে ‘নো বেড অব রোজেস’। এতদিন পর্যন্ত যতগুলো ছবি নির্মাণ করেছি তার মধ্যে এ চলচ্চিত্রটি সবচেয়ে হৃদয়স্পর্শী।
ফেসবুক বার্তায় নির্মাতা ফারুকী জানান, চলচ্চিত্রটির শুটিং শুরু হচ্ছে ফেব্রুয়ারীতেই। কাস্টিং চলছে। নতুন পুরনো জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের নিয়ে এটি নির্মাণ করতে যাচ্ছি। খুব শিগগিরই ঘটা করে এ বিষয়ে জানাবেন বলে উল্লেখ করেছেন এ নির্মাতা।
উল্লেখ্য, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন ও পিঁপড়াবিদ্যাসহ বেশকিছু জনপ্রিয় চলচ্চিত্র নির্মাণের পর ফারুকী তার এ চলচ্চিত্রটি নির্মাণ করতে যাচ্ছেন। এ চলচ্চিত্রটি নির্মাণের পরপরই আগামী অক্টোবরে শুরু হবে ফারুকীর আরেকটি চলচ্চিত্র ‘নো ল্যান্ডস ম্যান’ নির্মাণের কাজ। চলচ্চিত্রটিতে দেশি-বিদেশী তারকাদের সম্মীলন ঘটবে বলে জানা গেছে।