বিনোদন ডেস্ক : ‘আশিকি টু’ সিনেমায় চমক দেখিয়েছিলেন আদিত্য-শ্রদ্ধা। আলোচিত সেই জুটি ফের দর্শকদের সামনে হাজির করছেন করন জোহর। মনি রতনের চলচ্চিত্র ‘ওকে কনমনি’-র হিন্দি রিমেকে দেখা যাবে এই জুটিকে।
কারণ জোহরের প্রযোজনায় এই চলচ্চিত্রটি পরিচালনা করবেন শাদ আলি। গণমাধ্যমকে টুইটারে করণ জানিয়েছেন, ‘আবারো জুটি হয়ে ফিরছেন আদিত্য-শ্রদ্ধা। আশা করি দর্শকদের ভাল লাগবে তাদের একসাথে দেখতে পেরে।’
চলচ্চিত্রটির গান লিখেছেন গীতিকার গুলজার আর সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান।

