নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গুজরাটের পারুল বিশ্ববিদ্যালয়ে ৫০ শতাংশ ছাড়ে যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তরের সুযোগ রয়েছে।
গত রোববার রাধানীর এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অ্যাডমিশন অফিসার জেমস মার্টিন এবং ভানদিত আনজারিয়া।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে প্রতিষ্ঠানটিতে ২৫টি বিষয়ে উচ্চ শিক্ষার সুযোগ রয়েছে। বর্তমানে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। তিনশ বিদেশি শিক্ষার্থীর মধ্যে তিন বাংলাদেশি শিক্ষার্থীও রয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
২০০২ সালে গুজরাটে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ভৌগলিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের মিল থাকার কারণে সিলেবাসে এর একটা প্রভাব বিদ্যমান। সে কারণেই বাংলাদেশি শিক্ষার্থী বাড়ানোর ক্ষেত্রে জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি সম্পর্কিয় বিষয়গুলো আরো সহজ করতে আগামী ফেব্রুয়ারিতে একটি অ্যাডমিন অফিস খোলারও ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

