বিনোদন প্রতিবেদক : শীতার্তদের জন্য শীতবস্ত্র সংগ্রহে এবার এবার একমঞ্চে হাজির হচ্ছে দেশসেরা ব্যান্ডদলগুলো। ‘কনসার্ট ফল কম্বল’ শিরোনামে আয়োজিত এ কনসার্টে গাইবে এলআরবি, মিলা, মাইলস, ওয়ারফেজ, মাকসুদ অ্যান্ড ঢাকা, প্রমিথিউস, ভাইকিংস, অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস, দৃক, শহরতলী, রাজত্ব, তাহসান অ্যান্ড ব্যান্ড, ফিউশনস্টিক, বিভীষিকা। ৮ জানুয়ারি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে এ কনসার্টের আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, এই ইভেন্ট এর কোন স্পন্সর নেই, আমরা সবাই এর উদ্যোক্তা, এবং আপনার হাতের কম্বলটি হচ্ছে কনসার্টের টিকিট! আপনি যদি আমাদের সঙ্গী হয়ে একজন শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে চান, ৮ই জানুয়ারী চলে আসুন না ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ মাঠে একটি ভালো কম্বল বা কম্বল পাস (৩০০ টাকা) নিয়ে, আমাদের কনসার্ট ফর কম্বল রিটার্নস এ!’
তারা জানান, ব্যান্ডবক্স এর সকল আউটলেটে ৩০০টাকার বিনিময়ে কম্বল পাস সংগ্রহ করা যাবে। এছাড়া অনুষ্ঠানস্থল থেকেও সংগ্রহ করা যাবে টিকিট।

