ঢাকাSaturday , 2 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধোনির চেয়ে দামি কোহলি

Link Copied!

Virat-Kohli-MS-Dhoni-স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিন যা হয়নি এবার তাই হলো। বিগত আটটি আইপিএলে ফ্রাঞ্চাইজিদের কাছ থেকে পাওয়া বিভিন্ন ক্রিকেটারদের টাকার অঙ্ক যেটা প্রকাশ পেত, আসলে তার চেয়ে বেশি পেমেন্ট পেয়ে এসেছেন অনেক তারকা খেলোয়াড়। তবে ধোয়াশা না রেখে বিসিসিআই তাদের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে কোন খেলোয়াড়কে কত পেমেন্ট করা হয়।
সেখানে দেখা যাচ্ছে, আইপিএলে কয়েকজন ক্রিকেটারের বেলায় এর উল্টো নজিরও রয়েছে। যে টাকা তাকে দেওয়া হয়েছে বলে এতদিন প্রকাশ হয়েছে আসলে সেই ক্রিকেটার তার চেয়ে কম পেয়েছেন। আবার এরকম ক্রিকেটারও আছেন যাদের প্রকাশ পাওয়া পেমেন্ট আর আসল পেমেন্ট দুটিই সমান।
ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু থেকে ১৫ কোটি টাকা পেলেও সেটা দেখানো হয়েছে সাড়ে বারো কোটি। আবার ভারতের ওয়ানডে এবং টি২০ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, আইপিএলের নবম আসরে যাকে পুনের হয়ে খেলতে দেখা যাবে তিনি চেন্নাই সুপার কিংস থেকে সাড়ে বারো কোটি পেতেন। তার আসল পেমেন্টও তাই।
কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অধিনায়ক গৌতম গম্ভীরের পেমেন্ট সাড়ে বারো কোটি টাকা হলেও পেয়েছেন দশ কোটি। হরভজন সিংকে ৫.৫ কোটি টাকা দিয়ে কিনেও মুম্বাইকে দিতে হয় আট কোটি। বিদেশিদের ক্ষেত্রেও এরকম উদাহরণ রয়েছে। ক্রিস গেইলকে ৭.৫ কোটিতে কিনে তাকে পেমেন্ট করা হয়েছে ৮.৪ কোটি।
প্রসঙ্গত, বিসিসিআইয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই স্বচ্ছতার উপর জোর দিয়েছিলেন শশাঙ্ক মনোহর। তিনি সাফ বলে দিয়েছিলেন, আর্থিক বিষয় সংক্রান্ত যাবতীয় তথ্যাদি প্রকাশ করা হবে ওয়েবসাইটে। তারপর দাবি উঠেছিল, আইপিএলে কোন ক্রিকেটার কত পান তা প্রকাশ করতে হবে ওয়েবসাইটে। শুক্রবার ক্রিকেটারদের পেমেন্টের খবর ওয়েবসাইটে প্রকাশ করাতেই বেরিয়ে এসেছে এই চমকপ্রদ তথ্য।