ঢাকাSaturday , 2 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সবার আগে আফ্রিদিকে ‘সত্য’ বলেছেন আমির

Link Copied!

afridiস্পোর্টস ডেস্ক : মোহাম্মদ আমিরের দলে ফেরা নিয়ে এতোদিন মুখে কুলুপই এঁটে রেখেছিলেন শহীদ আফ্রিদি। এর মধ্যে সতীর্থ মোহাম্মদ হাফিজ ও আজহার আলী অনেক জল ঘোলা করেছেন। সাবেক ক্রিকেটারদেরও অনেকে আমির ইস্যুতে পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছেন। শেষ পর্যন্ত আমিরকে নিয়ে মুখ খুললেন পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক শহীদ আফ্রিদি। অপরাধ করেও সত্য স্বীকার করায় আমিরের ফিরে আসার দাবি রাখে বলেই মনে করেন তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে জানুয়ারির মাঝামাঝিতে শুরু হতে যাওয়া সীমিতও ভারের দলে ডাক পেয়েছেন আমির। এর মাধ্যমে ২০১০ সালের পর প্রথম জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার সুযোগ হচ্ছে তার। আমিরের প্রত্যাবর্তন নিয়ে টুইটারে আফ্রিদি লিখেন, ‘আমির দলে ফেরায় আমি খুশি। আমি ইংল্যান্ডেই তখন তাকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করেছিলাম। ওখানে সে প্রথম আমার কাছে সত্য স্বীকার করেছিল। সে তার ভুলের শাস্তি পেয়েছে। এখন তাকে আমাদের সমর্থন দেয়া উচিত।’
তবে যে চিন্তা থেকে হাফিজ-আজহার আমিরের ফেরার বিরোধিতা করেছেন তার প্রতিও সম্মান দেখাচ্ছেন আফ্রিদি। তিনি বলেন, ‘আজহার ও হাফিজের অবস্থানকেও আমি সম্মান করি। কারণ স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে আমাদের ইমেজ সর্বত্র বিনষ্ট হয়েছে।’
তবে আমির সত্য স্বীকার করায় তার বিষয়টি ভিন্নভাবে দেখছেন এই পাকিস্তানি অলরাউন্ডার। বলেন, ‘আমির আদালত ও পাকিস্তানের জনগণের কাছে সত্য বলেছে। বাকিরা সে পথে হাঁটেনি।’ এখন নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে পাকিস্তান দলের হয়ে অবদান রাখবে আমির; এমন প্রত্যাশা পাকিস্তানের এই সিনিয়র ক্রিকেটারের।