ঢাকাSaturday , 2 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকইনফোর বর্ষসেরা দলে সাকিব-মুস্তাফিজ

Link Copied!

Mustafizurস্পোর্টস ডেস্ক : ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে ক্রিকেট দলে স্থান পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার। তারা হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও কাটারখ্যাত বাঁহাতি মিডিয়াম পেসার মুস্তাফিজুর রহমান। ওয়ানডেতে এই দুই ক্রিকেটার ক্রিকইনফোর সেরা একাদশে জায়গা পেলেও টেস্ট একাদশে অবশ্য কোনো বাংলাদেশি নেই।
বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৫ রানে চার উইকেট পেয়েছিলেন সাকিব। হাড্ডাহাড্ডি লড়াইয়ের সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল। জিম্বাবুয়ের বিপক্ষে হোম ম্যাচে ১৬ রানে পাঁচ উইকেট শেষ করেছেন। ভারতের বিপক্ষে সিরিজে মিরপুরে পরপর দুটি হাফসেঞ্চুরিও রয়েছে তার। সব মিলিয়ে ওয়ানডেতে ২৪ উইকেট ও ৪২১ রানে বছর শেষ করেছেন সাকিব।
আর মুস্তাফিজুর রহমানের অভিষেকই হয়েছে ২০১৫ সালে। গত জুনে ভারতের বিপক্ষেই আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয়েছে তার। মাত্র নয় ওয়ানডে ম্যাচ খেলে পেয়েছেন ২৬ উইকেট। অভিষেকের পর প্রথম দুটি ওয়ানডেতেই পান পাঁচ উইকেট। জিম্বাবুয়ের ব্রায়ান ভিট্টরির পর তিনি দ্বিতীয় বোলার হিসেবে বিরল এই অর্জনের মালিক হয়েছেন। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরাও তার স্লোয়ার অফকাটারে নাকানি-চুবানি খেয়েছে। এর আগে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলেও জায়গা পান মুস্তাফিজ।
ক্রিকইনফোর সেরা ওয়ানডে একাদশে সাকিব-মুস্তাফিজ ছাড়াও রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম, মার্টিন গাপটিল, ক্যান উইলিয়ামসন ও ট্রেন্ট বোল্ট, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও ইমরান তাহির এবং অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ও মিশেল স্টার্ক।
এছাড়া ক্রিকইনফোর সেরা টেস্ট একাদশে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ জোস হাজলউড, ইংল্যান্ডের অ্যালিস্টার কুক, জো রুট ও স্টুয়ার্ট ব্রড, নিউজিল্যান্ডের ক্যান উইলিয়ামসন, শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস ও দিনেশ চান্দিমাল, ভারতের রবীচন্দ্রণ অশ্বিন এবং পাকিস্তানের ইয়াসির শাহ।