ঢাকাFriday , 1 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেন্সরে ‘কৃষ্ণপক্ষ’, আসছে ২৯ ফেব্রুয়ারি

Link Copied!

kisnopবিনোদন প্রতিবেদক : সেন্সরে জমা পড়েছে মেহের আফরোজ শাওনের চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’। গতকাল বুধবার ছবিটি সেন্সরে জমা দেয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২৯ ফেব্রুয়ারি ছবিটি মুক্তির সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানালেন সহকারী পরিচালক জুয়েল রানা।
ইমপ্রেস টেলিফিল্ম ও মেহের আফরোজ শাওনের যৌথ প্রযোজনায় ছবিতে রিয়াজ-মাহি ছাড়াও আরো অভিনয় করেছেন ফেরদৌস, তানিয়া আহমেদ, মৌটুসী বিশ্বাস, আজাদ আবুল কালাম, কায়েস আহমেদ, ফারুক আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের কৃষ্ণপক্ষ উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হচ্ছে ছবিটি। গত ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনে মুক্তি দেয়ার কথা থাকলেও ছবির নায়ক রিয়াজ হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লে শুটিং পিছিয়ে যায়।
‘কৃষ্ণপক্ষ’ ছবির মহরতের দিন ঘটা করেই জানিয়ে দেওয়া হয়, হুমায়ূন আহমেদের জন্মদিনেই ছবিটি মুক্তি পাবে। শুটিং চলাকালীন সময়ে ছবির অন্যতম প্রধান অভিনয়শিল্পী রিয়াজের হঠাৎ অসুস্থতায় সব হিসেব-নিকেশ পাল্টে যায়। মুক্তি দূরের কথা, নির্ধারিত সময়ে ছবির শুটিং শেষ করাই সম্ভব হয়নি। সপ্তাহখানে আগে ‘কৃষ্ণপক্ষ’ ছবির শুটিং শেষ হয়েছে।