ঢাকাFriday , 1 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরিবারের সাথেই সালমানের বর্ষ বরণ

Link Copied!

salmanবিনোদন ডেস্ক : গত মাসের ২৭ তারিখে মহা ধুমধামে নিজের পঞ্চাশতম জন্মদিন পালন করলেন সুপাস্টার অভিনেতা সালমান খান। অন্যান্যবার জন্মদিনের অনুষ্ঠান খুব আয়োজন করে উদযাপন না করলেও নতুন বছরে আনন্দ উচ্ছ্বাস ঠিকই করেন তিনি। শুধু তাই না, নতুন বছরকে উদযাপন করতে বিদেশে ভ্রমন করে থাকেন খান সাহেব। কিন্তু ২০১৬ সালকে পরিবারের সাথে থেকেই উদযাপন করলেন সালমান।
প্রতি বছরের মত এবারো আনন্দ উল্লাসে নেচে গেয়ে, হৈ হুল্লুড়ের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন বিশ্বের মানুষ। সাধারণ মানুষের মত ‘থার্টি ফার্স্ট’ এর দিবাগত রাতেই নতুন বছরের শেষদিনটিকে ঘিরে পেশাগত কাজ থেকে বের হয়ে উল্লাসে মেতে উঠেন তারকারা।বলিউডের নামিদামি তারকারা এদিনটিকে নিজেদের মত করেই উদযাপন করেন। পেশাগত কাজকে ভোলে সকল ধরনের ব্যস্ততা কাটিয়ে উদযাপনে মাতেন বলিউড তারকারাও। অধিকাংশ তারকারা এদিনটি ঘিরে এবারও বিদেশ সফরকেই বেছে নিয়েছেন। কিন্তু অভিনেতা সালমান খানকে দেখা গেল নিজের পরিবারের সাথে নতুন বছরকে বরণ করে নিতে।
‘থার্টি ফার্স্ট’-এর রাতে নতুন বছরের প্রাক্কালে তোলা পরিবারের সাথে সালমানের একটি ছবিও পোস্ট করেছেন তার ছোট বোন অর্পিতা। এসময় মা এবং বোন ছাড়াও ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের সাথে সালমানকে দেখা দেখা গেছে।
উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর মহা ধুমধামে নিজের পঞ্চাশতম জন্মদিন পালন করলেন সুপারস্টার অভিনেতা সালমান খান। আর এদিনেই সালমান তার ভক্তদের জন্য উপহার দিলেন অনলাইন মার্কেটের জন্য নিজের নামের একটি বাণিজ্য পোর্টাল। নাম দিয়েছিলেন ‘খান মার্কেট অনলাইন.কম’। এছাড়া চলতি সময়ে পরবর্তী ছবি ‘সুলতান’ নিয়ে ব্যস্ত আছেন তিনি।