ঢাকাFriday , 1 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেঞ্চুরির অপেক্ষায় আলিমদার

Link Copied!

alimdarস্পোর্টস ডেস্ক : অনেকে মনে করতে পারেন আলিম দারতো আর এখন খেলেন না, তবে সেঞ্চুরি হবে কিভাবে। আসলে সেঞ্চুরিটা খেলায় নয়, হবে খেলা পরিচালনায়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার আলিম দার আম্পায়ার হিসেবে ১০০ টেস্ট পরিচালনার রেকর্ড গড়তে যাচ্ছেন। কেপটাউনে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট শনিবার শুরু হবে। আর এই ম্যাচে আম্পায়ার প্যানেলে রয়েছেন আলিম দার। আম্পায়ার হিসেবে এটিই হবে তার শততম টেস্ট।
টেস্ট ক্রিকেটে একশ’ বা এর চেয়ে বেশি ম্যাচ পরিচালনার রেকর্ড রয়েছে এর আগে এলিট প্যানেলের মাত্র দুজন আম্পায়ারের। তারা হলেন স্টিভ বাকনর (১২৮) ও রুডি কোয়ের্টজেন (১০৮)। ৪৭ বছর বয়সী আলিম দার অফ স্পিনার হিসেবে ১৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলেও ২০০০ সালে আম্পায়ার হিসেবে প্রথম আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন এই পাকিস্তানি। গুজরানওয়ালায় আলিম দার প্রথম শ্রীলঙ্কা-পাকিস্তান ওয়ানডে ম্যাচে আম্পায়ারিং করেন।
তিন বছর পর ঢাকায় বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে টেস্টে প্রথম আম্পায়ারিং করেন আলিম দার। এ পর্যন্ত আম্পায়ার হিসেবে ৯৯ টেস্ট, ১৭৮ ওয়ানডে ও ৩৫টি টি২০ ম্যাচ পরিচালনা করেন তিনি। ২০০৪ সালে তিনি প্রথম আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হন। ২০০৯, ২০১০ ও ২০১১ সালে টানা তিনবার আইসিসির বর্ষসেরা আম্পায়ারও নির্বাচিত হন তিনি।
বিরল এই রেকর্ডের দ্বারপ্রান্তে থাকা আলিম দার বলেন, ‘ব্যক্তিগত ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ এমন একটি মাইলফলক ছোঁয়ার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এতো স্বল্প সময়ে এমন একটি রেকর্ড গড়তে পারাটা সত্যি বড় কিছু। এজন্য আমি পাকিস্তান ক্রিকেট বোর্ড ও আইসিসির কাছে কৃতজ্ঞ।’