ঢাকাFriday , 1 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কিউইদের সিরিজ না লংকানদের সমতা?

Link Copied!

newzelandস্পোর্টস ডেস্ক : ক্রাইস্টচার্চে পরপর দু’ম্যাচে হারের পর আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকেছিল লংকানদের। নেলসনে হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়ে দাপটের সঙ্গে ঘুরে দাঁড়িয়েছে অ্যাঞ্জেলো ম্যাথিউজের দল। একই মাঠে শনিবার তারা বাংলাদেশ সময় ভোর চারটায় চতুর্থ ম্যাচে নামছে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড এগিয়ে রয়েছে ২-১ ব্যবধানে। এই ম্যাচ জিতলেই কিউইরা এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেবে। লংকানরা কি পারবে সিরিজে সমতা ফেরাতে?
টেস্ট সিরিজে ০-২ ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজের প্রথম দুটিতেই হার। তবে তৃতীয় ওয়ানডেতে তরুণদের কাঁধে চড়েই সওয়ার হয়েছে শ্রীংলকা। তৃতীয় বোলার হিসেবে দুশমন্ত চামারা এবং লেগস্পিনার জেফরি ভেন্ডারসে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। টপ অর্ডারে দারুণ ব্যাটিং করছেন দানুশকা গুনাথিলাকা। যা খবর, তাতে তৃতীয় ম্যাচের দল নিয়েই মাঠে নামবে শ্রীলংকা।
কিউই দলপতি ব্রেন্ডন ম্যাককালাম চতুর্থ ম্যাচে খেলবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে। তিনি পিঠের চোটে ভুগছেন। ম্যাককালাম ফিরলে দলের বাইরে যেতে হতে পারে টম লাথামকে। একজন পেসারের জায়গায় খেলতে পারেন লেগ স্পিনার ইশ সোধি। তৃতীয় ম্যাচের হারটাকে নিউজিল্যান্ডের জন্য ছন্দপতনই বলা যায়। কারণ ২০১৫ সালটা তাদের কেটেছে স্বপ্নের মতো। একঝাঁক পারফরমার নিউজিল্যান্ডের গ্রাফটা প্রতিনিয়ত উপরের দিকে তুলে ধরছে।
চতুর্থ ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ড পাচ্ছে না টিম সাউদিকে। ট্রেন্ট বোল্টও নেই। কিউইদের পেস আক্রমণে ভরসার নাম তাই ম্যাট হেনরি। যিনি ক্রাইস্টচার্চে লংকান ব্যাটসম্যানদের ভুগিয়েছেন।
পরিসংখ্যান বলছে, ২০১৫ সালে শ্রীলংকা-নিউজিল্যান্ড পরস্পরের সঙ্গে খেলেছে ১১টি ম্যাচ। মাত্র তিনটিতে জিতেছে শ্রীলংকা। এ বছর ওয়ানডেতে শীর্ষ তিন রান সংগ্রাহকও খেলছেন এই সিরিজে। এক হাজার ৪৮৯ রান নিয়ে সবার উপরে রয়েছেন গাপটিল। দ্বিতীয় স্থানে থাকা কেন উইলিয়ামসনের রান এক হাজার ৩৭৬। তিলকরতেœ দিলশান এক হাজার ২০৭ রান নিয়ে আছেন তৃতীয় স্থানে।
শ্রীলংকা (সম্ভাব্য): তিলকরতেœ দিলশান, দানুশকা গুনাথিলাকা, লাহিরু থিরিমান্নে, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউজ (অধিনায়ক), মিলিন্দা শ্রীবর্ধনে, চামারা কাপুগেদারা, নুয়ান কুলাসেকারা, জেফরি ভেন্ডারসে, দুশমন্ত চামারা, নুয়ান প্রদীপ।
নিউজিল্যান্ড (সম্ভাব্য): ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক)/ টম লাথাম, মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন, রস টেলর, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, লুক রনকি, ডগ ব্রেসওয়েল, অ্যাডাম মিলনে, ম্যান্ট হেনরি, ইশ সোধি।