ঢাকাFriday , 1 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছয় বছর পর পাকিস্তান দলে আমির

Link Copied!

amirস্পোর্টস ডেস্ক : প্রায় অর্ধযুগ পর পাকিস্তান জাতীয় দলে ডাক পেলেন পেসার মোহাম্মদ আমির। নিউজিল্যান্ড সফরের জন্য শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষিত ১৬ সদস্যের ওয়ানডে ও টি২০ দলে সুযোগ পেয়েছেন তিনি। এর মাধ্যমে ২০১০ সালের পর প্রথমবারের মতো জাতীয় দলের জার্সি ওঠছে আমিরের গায়ে।
ওই সময় ইংল্যান্ড সফরে দুই সতীর্থ তৎকালীন অধিনায়ক সালমান বাট ও মোহাম্মদ আসিফের সঙ্গে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন আমির। তাই ক্রিকেটে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন তিনি। একই অপরাধে ইংল্যান্ডে কারাভোগসহ নিষেধাজ্ঞার মেয়াদ কাটিয়ে গত বছর মাঠে ফেরার অনুমতি পান তিনি। এরপর গত নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং ভাইকিংসের হয়ে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলের নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন।
ভিসা সংক্রান্ত জটিলতায় নিউজিল্যান্ড সফরে সীমিত ওভার সিরিজে আমিরের ডাক পাওয়া নিয়ে শঙ্কা ছিল। বৃহস্পতিবার সেই জটিলতা নিরসন হয় এবং আমির নিউজিল্যান্ডের ভিসা পান। যদিও পিসিবির বিবৃতিতে আমিরের ডাক পাওয়াটা ভিসা পাওয়া সাপেক্ষে উল্লেখ করা হয়েছে। গত বছর এপ্রিলে বাংলাদেশ সফরের পর প্রথম দলে ডাক পেয়েছেন আরেক পেসার উমর গুল। নিউজিল্যান্ড সফরে তিনটি টি২০ ও তিনটি ওয়ানডে খেলবে পাকিস্তান। যা আগামী ১৫ জানুয়ারি শুরু হবে। টি২০ ম্যাচ হবে ১৫, ১৭ ও ২২ জানুয়ারি। আর ওয়ানডে ম্যাচগুলো হবে ২৫, ২৮ ও ৩১ জানুয়ারি। এই সিরিজে যারা ভালো করবে তারাই টি২০ বিশ্বকাপের জন্য বিবেচিত হবেন।
আমির দলে ফিরছেন এমন আভাস ডিসেম্বরেই মিলেছে। বিপিএলের পর জাতীয় দলের ক্যাম্পে ডাকা হয় তাকে। এই নিয়ে মোহাম্মদ হাফিজ ও আজহার আলী ক্যাম্প বর্জন করে। পরে পিসিবির হস্তক্ষেপে তারা দুজন ক্যাম্পে যোগ দেন। পিসিবির প্রধান নির্বাচক হারুন রশিদ বৃহস্পতিবার আমিরের উচ্ছ্বসিত প্রশংসা করেন। এরপরদিনই নিউজল্যান্ড সফরে সীমিত ওভারের দুই ফরম্যাটেই দলে জায়গা পেলেন ২৩ বছর বয়সী এই পেসার।
উল্লেখ্য, ২০০৯ সালে মাত্র ১৭ বছর বয়সে জাতীয় দলে ডাক পেয়েই চমক দেখান আমির। মাত্র এক বছর জাতীয় দলে নিয়েছেন ৯৯ উইকেট। অনেকে তখন পাকিস্তানি লিজেন্ড ওয়াসিম আকরামের সঙ্গে তুলনা শুরু করেছিলেন আমিরকে। তবে ২০১০ সালে লর্ডস টেস্টে ইচ্ছাকৃত নো বল করে পাঁচ বছরের জন্য ক্রিকেটে নিষিদ্ধ হন। এরপরও দমে যাননি। তার সেই অদম্য ইচ্ছাই দীর্ঘ সময় পর দলে আসার পথ খুলে দিয়েছে।
পাকিস্তান টি২০ দল: আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, শোহাইব মাকসুদ, শোয়েব মালিক, ওমর আকমল, ইফতেখার আহমেদ, শহীদ আফ্রিদি (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, আনওয়ার আলী, আমির ইয়ামিন, শরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), ওয়াহাব রিয়াজ, উমর গুল, মোহাম্মদ রিজওয়ান, সাদ নিশাম ও মোহাম্মদ আমির।
পাকিস্তান ওয়ানডে দল: আহমেদ শেহজাদ, আজহার আলী (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসাদ শফিক, বাবর আজম, শোহায়েব মাকসুদ, জাফর গোহার, ইমাদ ওয়াসিম, আনওয়ার আলী, শরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), ওয়াহাব রিয়াজ, রাহাত আলী, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ আমির।