ঢাকাThursday , 31 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন বছরকে স্বাগত জানাতে ছুটছেন তারা

Link Copied!

intertainmentবিনোদন ডেস্ক : মাত্র কিছুক্ষন পরেই আসতে চলেছে নতুন আরেকটি বছর! আর এই বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্বের সকল মানুষ। প্রতি বছরের মত এবারো আনন্দ উল্লাসে নতুন বছরকে স্বাগত জানাবেন সবাই। সাধারণ মানুষের মত ‘থার্টি ফার্স্ট’ মানে বছরের শেষদিনটিকে ঘিরে পেশাগত কাজ থেকে বের হয়ে উল্লাসে মেতে উঠেন তারকারাও। আর বলিউডের তারকারাতো নতুন বছর নিয়ে আরো উত্তেজিত!
জানা গেছ, বলিউডের নামিদামি তারকারা এদিনটিকে নিজেদের মত করেই উদযাপন করেন। সকল ধরনের ব্যস্ততা কাটিয়ে উদযাপনে মাতেন বলিউড তারকারাও। অধিকাংশ তারকারা এদিনটি ঘিরে উদযাপনের জন্য পাড়ি দেন বিদেশে, সেখানে স্ত্রী সন্তানদের নিয়ে নতুন বছরকে স্বাগত জানান। এবছরেও তাদের ক্ষেত্রে খুব একটা ব্যতিক্রম ঘটছে না। ২০১৬ সালকে স্বাগত জানাতে প্রায় সবাই নিজস্ব কাজ থেকে নিজেদের দূরে সরিয়ে রাখবেন। চলুন দেখে নেয়া যাক বলিউড তারাদের কে কোথায় এবার উদযাপন করছেন নতুন বছরকে:
প্রতিবার নতুন বছরকে পরিবারের সাথে উদযাপন করতেই অভ্যস্ত বলিউড কিং খান শাহরুখ খান। বেশীর ভাগ সময়ই তিনি দুবাইয়ে যান নতুন বছরকে স্বাগত জানাতে। কিন্তু এবার বোধয় আর যেতে পারছেন না। মুম্বাইয়ের মান্নতেই উদযাপন করবেন নতুন বছর। এর প্রধান কারন চলতি বছর বলিউড বাদশাহ শাহরুখ খানের কোনো ছবি মুক্তি না পেলেও বছর শেষে তিনি ব্লকবাস্টার হিট ছবি ‘দিলওয়ালে’ নিয়ে তার ভক্ত অনুরাগীদের সামনে হাজির হলেন। তাই ছবির দেখশোনের জন্যই নাকি এবার দুবাইয়ে যাচ্ছেন না শাহরুখ!  স্ত্রী গৌরি খান দুই পুত্র ও এক মেয়েকে নিয়ে মুম্বাইয়ে থেকেই নতুন বছরকে স্বাগত জানাবেন শাহরুখ।
অক্ষয় কুমারও কাজের ব্যস্ততা কমিয়ে নতুন বছরকে স্বাগত জানান পরিবারের সাথে থেকেই। স্ত্রী টুইঙ্কেল খান্নাকে নিয়ে তিনি ভারতেই থাকেন। অবশ্য ঘুরতে বের হন, যেখানে খুশি সেখানেই চলে যান, পার্টিতেও দেখা যায় তাদের।
চলতি বছরটা এবার গেল পার্টি গার্ল দীপিকা পাডুকানের ঝুলিতেই। কারণ চলতি বছরে একাধিক ছবিতে দেখা গেছে তাকে। পিকু, তামাশা এবং সর্বশেষ চলতি মাসে মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘বাজিরাও মাস্তানি’। ব্যবসাসফলতার পাশাপাশি ছবিগুলো দর্শক ও আলোচক মহলে দারুণভাবে প্রশংসিত হয়েছে। ছিনিয়ে এনেছে পুরস্কারও। তাই চলতি বছরকে বিদায় জানাতে দীপিকা বোধয় একটু কার্পণ্যই করবেন। প্রতিবার কোনো সমুদ্র সৈকতে গিয়ে নতুন বছরকে স্বাগত জানালেও এবার বোধয় আর তেমনটি হচ্ছে না। কারণ মাত্র ১০দিন হলো ‍মুক্তি পেয়েছে তার ছবি ‘বাজিরাও মাস্তানি’। যদিও নতুন বছরের শুরুতেই(৫ জানুয়ারি) জন্মদিন উপলক্ষে দেশের বাহিরে যাওয়ার সম্ভাবনা আছে তার।
ভারতীয়দের এখন বেশীরভাগ অভিনেতা অভিনেত্রীদের পছন্দের জায়গা দুবাই। শাহরুখের মত বলিউডের অনেক তারকা কাজের ফুসরত পেলেই ছুটে যান দুবাইয়ে। অবকাশ কিংবা কোনো বিশেষ দিন উদযাপনেও দুবাইয়ের পাম জায়গাটি ব্যাপক বিখ্যাত। শাহরুখ ছাড়াও শুধু নতুন বছরকে স্বাগত জানাতে প্রায় প্রতি বছরেই নাকি দুবাইয়ে ছুটে যান ঋত্বিক রোশান, অনিল কাপুর, মেয়ে সোনাম কাপুর এবং রেহা কাপুর। এছাড়াও পাম শহরে নতুন বছরকে উদযাপন করে থাকেন এক সময়েরর তুমুল জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীও পাড়ি সেখানে পাড়ি দেন।
তবে ব্যতিক্রম হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর ও সাইফ আলী খান দম্পতি। বেশীর ভাগ তারকা যখন নতুন বছরকে স্বাগত জানাতে গরমের শহর দুবাইয়ে পাড়ি জমান, তখন তারা বরফের দেশ সুইজারল্যান্ডে ছুট দেন। নিজেদের মত করে নতুন বছর উদযাপন করেন। এবারও তেমনটি হওয়ার আশঙ্কাই বেশী।
অন্যদিকে বলিউডের আলোচিত জুটি রনবীর কাপুর ও ক্যাটরিনা কাইফও নিজেদের মত করে পরিকল্পনা করছেন। গুজব শোনা যাচ্ছে, আসন্ন নতুন বছর উপলক্ষে দূরে কোথাও চলে যেতে পারেন তারা। যদিও রনবীর কাপুর এখন ‘অ্যা দিল হ্যায় মুশকিল’ নামের একটি ছবির শুটিং নিয়ে দারুণ ব্যস্ত আছেন। গুজব সত্যি না হলে প্রতিবারের মত এবারও ক্যাটরিনার কাইফ লন্ডনে বাস করা নিজের পরিবারের সাথে নতুন বছর উদযাপন করবেন বলে ধারনা করা হচ্ছে।