ঢাকাThursday , 31 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রিয়ালের রেকর্ড বার্সার দখলে

Link Copied!

BARSAস্পোর্টস ডেস্ক : এক বছরে সর্বোচ্চ ১৭৮ গোল করার রেকর্ড ছিল রিয়াল মাদ্রিদের দখলে। রিয়াল এই রেকর্ড গড়েছিল ২০১৪ সালে। পরের বছর অর্থাৎ ২০১৫ সালেই রিয়ালের সেই রেকর্ড দখলে নিল বার্সেলোনা। এই বছরে মেসি-নেইমাররা করেছেন ১৮০ গোল। গড়েছেন নতুন রেকর্ড।
স্প্যানিশ লা লিগায় এই বছরের শেষ ম্যাচ ছিল ৩০ ডিসেম্বর। রিয়াল বেতিসকে সেই দিনে বার্সা হারিয়েছে ৪-০ গোলে। ম্যাচটি ছিল কাতালান ক্লাবে মেসির ৫০০তম ম্যাচ। সেই ম্যাচে ক্লাবটির হয়ে ব্যক্তিগত ৪২৫তম গোল করেন মেসি। আর্জেন্টাইন তারকার এই গোলের মধ্য দিয়েই রিয়ালের এক ক্যালেন্ডার বর্ষে করা সর্বোচ্চ ১৭৮ গোলের রেকর্ড ছূঁয়ে ফেলে বার্সা।
মেসি গোলটি করেন খেলার ৩৩ মিনিটে। দ্বিতীয়ার্ধে আরো দুই গোল করেন বার্সার উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। এর মাধ্যমে রিয়ালকে ছাড়িয়ে এক ক্যালেন্ডার বর্ষে সর্বোচ্চ ১৮০ গোলের নতুন রেকর্ড তৈরি করে কাতালান ক্লাবটি। এর মধ্যে মেসি ও সুয়ারেজ করেছেন সমান ৪৮টি করে গোল। আর নেইমার করেছেন ৪১টি। ক্লাবের মোট গোলের ৭৫ ভাগ করেছেন বার্সার স্ট্রাইকার ত্রয়ী।