বিনোদন ডেস্ক : শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী প্রীতম আহমেদ ও ভারতীয় কুইন অফ হিপ হপ খ্যাত হার্ড কোর-এর গান ‘ভাইয়া’। গানের প্রথম সংস্করণটি হিন্দিতে নির্মিত। প্রকাশ হবে ভারতে। গানের বাংলা সংস্করণটি রিলিজ পাবে বাংলাদেশে। মোবাইল অ্যাপস হিসেবেও গানটি প্রকাশ হবে।
গুগল প্লেস্টোর থেকে নামিয়ে বিশ্বের যেকোন প্রান্তের শ্রোতারা গানটি শুনতে পারবেন। পাশাপাশি ভারতীয় মিউজিক অ্যাপস স্টোর গানা.কমসহ প্রায় ৭২ টি অনলাইন স্টোরে পর্যায় ক্রমে গানটি পাওয়া যাবে।
প্রীতম আহমেদ জানিয়েছেন, আমি আত্মবিশ্বাসের সাথে বলতে চাই গানটি বছরের প্রথম প্রকাশিত গান হিসেবে ২০১৬ সালে সংগীতপ্রেমিদের সেরা বিনোদন দিতে সক্ষম হবে। মুম্বাই, দুবাই, নিউ ইয়র্ক, লন্ডন, সিডনিসহ পৃথিবীর অনেক গুলো শহরের বর্ষবরন অনুষ্ঠানে গানটি বাজানো হবে।’

