ঢাকাWednesday , 30 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

করনের ছবিতেই অভিষেক হবে আরিয়ানের!

Link Copied!

arienবিনোদন ডেস্ক : শাহরুখ খানকে ‘বলিউড কিং’ খ্যাতি পাইয়ে দিতে নির্মাতা ও প্রযোজক করন যোহরের ভূমিকা কিন্তু মোটেও কম নয়। শাহরুখকে যেভাবে বলিউডে প্রতিষ্ঠা পাইয়ে দিয়েছেন করন, ঠিক সেভাবেই শাহরুখের বড় ছেলে আরিয়ানকেও বলিউডে প্রতিষ্ঠা করতে চান করন যোহর!
জানা গেছে, সম্প্রতি হিন্দুস্থান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বন্ধু শাহরুখ পুত্র আরিয়ান সম্পর্কে এভাবেই খোলাখুলি মন্তব্যে করেন করন যোহর। সাক্ষাৎকারে করন বলেন, শাহরুখ সাথে আমি প্রচুর কাজ করেছি, এবং একসঙ্গে কাজ করতে পারাটা আমাদের দুজনের জন্যই দারুণ স্বস্তিরও। আমি আর শাহরুখ কখনোই দুই পরিবারের মনি করি না। শাহরুখের সাথে সব বিষয়ে আমার খোলাখুলি কথা হয়। আমি বলেছি তাকে, আরিয়ান যদি অভিনয়ে কখনো আগ্রহী হয় তাহলে আমিই তাকে বলিউডে লাঞ্চ করাবো। অন্যকেউ নয়।’
করন যোহর এরই মধ্যে বছর তিনেক আগে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মধ্য দিয়ে একসঙ্গে তিন তারকাকে লাঞ্চ করান। আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা, বরুন ধাওয়ান আজ বলিউডে প্রতিষ্ঠিত।
উল্লেখ্য, বর্তমানে ‘অ্যাহ দিল হ্যায় মুশকিল’ নামের একটি ছবি নিয়ে ব্যস্ত আছেন করন যোহর। ছবিতে অভিনয় করছেন ঐশ্বরিয়া রাই, রনবীর কাপুর এবং আনুশকা শর্মার মত তারকারা। আসছে বছরের মাঝামাঝিতে ছবিটি মুক্তি পাওয়ার কথা।