ঢাকাWednesday , 30 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২০১৬’র শেষ নাগাদ প্রথম সমাবর্তন

Link Copied!

studentনিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠান ২০১৬ সালের শেষের দিকে হবে বলে জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।
মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিনেট অধিবেশনে এ কথা জানান তিনি।
উপাচার্য ও সিনেট চেয়ারম্যান প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে ‘কলেজ শিক্ষার মানোন্নয়ন’ বিষয়ক একক এজেন্ডা নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সিনেট মিলনায়তনে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
এ সময় উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা মান উন্নয়নে নেয়া বিভিন্ন প্রকল্পগুলোর অগ্রগতি ও বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। ২০১৬  সালের শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
অধিবেশনে মুক্তিযুদ্ধ, যুদ্ধে শহীদ, শহীদ বুদ্ধিজীবী ও সম্ভ্রম হারানো নারীদের নিয়ে কেউ যাতে কোনো মিথ্যাচার করতে না পারে, সে জন্য সরকারের কাছে বিশেষ আইন প্রণয়নের দাবি জানান বক্তারা।
মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার বক্তব্যকে ‘বিভ্রান্ত্রিকর’ এবং শহীদ বুদ্ধীজীবীদের নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের উক্তিকে ‘ঔদ্ধত্যপূর্ণ আচরণ’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানানো হয়।
সিনেটের এ বিশেষ অধিবেশনে অন্যদের মধ্যে অধ্যাপক ড. শরীফ এনামূল কবির, সিরাজ উদ্দীন আহমেদ, রামেন্দু মজুমদার, শামসুজ্জামান খান, অধ্যক্ষ ড. মো. আবুল ফতেহ, অধ্যাপক শাহ সাজেদা, অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিন, অধ্যাপক ড. আল মাসুদ হাসানুজ্জামান, অধ্যাপক আবু বকর সিদ্দিক প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও প্রো-উপচার্য প্রফেসর ড. মো. আসলাম ভূইয়া ও প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর এবং কোষাধ্যক্ষ  অধ্যাপক মো. নোমান উর রশীদ উপস্থিত ছিলেন।