ঢাকাTuesday , 29 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভালোবাসার নাটক ‘শেষ দৃশ্যের আগে’

Link Copied!

valobasaবিনোদন ডেস্ক :  ভালোবাসা দিবস উপলক্ষ্যে নির্মিত হয়েছে নাটক ‘শেষ দৃশ্যের আগে’। সম্প্রতি রাজধানীর উত্তরায় নাটকটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। নাটকটিতে তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অপর্না, নাইম ও নীরব। স্বরাজ দেবের রচনায় এটি নির্মাণ করেছেন জামিল আশরাফ খান নয়ন।
নাটকের গল্পে দেখা যাবে, পারিবারিক সম্মতিতে বিয়ে ঠিক হয় তন্বী-রাশেদের। কিন্তু তারা চায় না তাদের বিয়ে বাস্তবে পরিণত হোক। তাই দু’জনে সিদ্ধান্ত নেয় যে কোন মূল্যেই এ বিয়ে ভাঙতে হবে। অতঃপর তন্বী ও রাশেদ বাসা থেকে পালিয়ে ছুটলো ভিন্ন দুটি গন্তব্যের পথে। যাত্রা পথে একা চলতে গিয়ে বিভিন্ন রকম বিড়ম্বনায় পড়ে তন্বী। আবার কাকতলীয়ভাবে সেখান থেকে উদ্ধারও পায় সে। অন্যদিকে রাশেদও তার ভালোবাসার কাছে ছুটতে থাকে। এমন একটি গল্প নিয়ে নির্মিত হয় নাটক শেষ দৃশ্যের আগে।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরো দেখা যাবে, মুনিরা মিঠু, কাজী উজ্জ্বল ও জনকে। আসছে ভালোবাসা দিবসে নাটকটি যে কোন একটি বেসরকারি চ্যানেলে প্রচার হওয়ার কথা রয়েছে।