ঢাকাTuesday , 29 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রখ্যাত সঙ্গীতশিল্পী সুবীর সেন আর নেই

Link Copied!

subirবিনোদন ডেস্ক :  ষাট, সত্তুর ও আশির দশকে বাংলা ও হিন্দি গানের ভুবন যারা মাতিয়ে রাখতেন, তাদের মধ্যে অন্যতম একজন সুবীর সেন। প্রখ্যাত সলিল চৌধুরী, সুধীন দাশগুপ্ত, অভিজিৎ মুখোপাধ্যায়ের সুরে বাংলা-হিন্দি মিলিয়ে অসংখ্য গানের এই সুরেলা গায়ক সুবীর সেন আর নেই। থেমে গেছে এই উজ্জ্বল কণ্ঠের ঝলকানি। দীর্ঘদিন ক্যান্সারের সাথে ভোগে আজ তিনি চলে গেলেন না ফেরার দেশে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে কলকাতায় একটি প্রাইভেট নার্সিংহোমে ভর্তি ছিলেন সুবীর সেন। কিন্তু শেস পর্য ন্ত ক্যান্সারের সাথে হার মানলেন তিনি। আজ সকাল আটটার দিকে ওই নার্সিংহোমেই শেষ নিশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
গুণী এই শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে দেশের শিল্পী ও গুণীজনরা। এরইমধ্যে জনপ্রিয় এই শিল্পীর মৃত্যুতে টুইটারে শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর পেয়ে হাসপাতালে শিল্পীকে শেষশ্রদ্ধা জানাতে ভিড় জমিয়েছেন রাজ্যের শিল্পী অভিনেতা অভিনেত্রীরা।
ষাট থেকে আশির মাঝামাঝি পর্যন্ত বাঙ্গালি শ্রোতা মজে থাকত সুবীর সেনের গানে। তার কণ্ঠে, এই উজ্জ্বল দিন, এতো সুর আর এত গান, পাগল হাওয়া, সারাদিন তোমায় ভেবে, আজও বয়ে আনে সোনালি স্বপ্নের আভাস। খ্যাতি ছিল হিন্দিতেও। ম্যাঁয় রঙ্গিলা পেয়ার কি রাহি, মঞ্জিল ওহি হ্যায় পেয়ার কি, মেরা দিল এক আস কি পঞ্ছীর মতো গানে মাতোয়ারা হয়েছিল বলিউড।