ঢাকাMonday , 28 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চাশ নয়, সাতাশ বছরেই আটকে আছি

Link Copied!

salman-khanবিনোদন ডেস্ক : ক’দিন আগে সুপারস্টার অভিনেতা সালমানকে অগ্রীম শুভেচ্ছা জানাতে গিয়ে সানি লিওন সালমানকে ২৭ বছরের যুবক বলে অভিহিত করেছিলেন। আর এবার সত্যি সত্যি সালমানও নিজেকে ২৭ বছরের যুবক বলে দাবী করলেন! বললেন, তিনি আসলে সাতাশ বছরেই আটকে আছেন!
জানা গেছে, ২৭ ডিসেম্বর পঞ্চাশ বছরে পা রাখলেন বলিউডের সুপারস্টার অভিনেতা সালমান খান। আর এইদিনকে ঘিরে পরিবার ও বলিউডের অসংখ্য তারার আগমনে নিজ বাড়িতে চলছে জমকালো উৎসব! সবাই তাকে পঞ্চাশে পা রাখার জন্য শুভ কামনা জানালেও সালমান বললেন, তিনি পঞ্চাশে নন, বরং সাতাশ বছরের যুবকই আছেন!
সালমান খান পঞ্চাশতম জন্মদিন উদযাপন করতে গিয়ে বলেন, পঞ্চাশ নয়, আমি আসলে ২৭ বছরে পা রাখছি। আমার মনে হয় ২৭ বছরই আমার প্রকৃত বয়স! আমি সব সময়ই এই বয়সই কামনা করি। বয়স বাড়ছে বলে আমি ভীত নই। কিন্তু শেষ পর্যন্ত যেনো আমি সাতাশেই ফিরে আসি।
১৯৬৫ আজকের এই দিনে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন সালমান খান, তার পিতা জনপ্রিয় চিত্রনাট্যকার সেলিম খান। সালমান খান ১৯৮৮ সালে ‘বিবি হো তো এহসি’ চলচ্চিত্রের একটি গৌণ ভূমিকায় অভনয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। এরপর সুরজ বারজাত্যের ছবি ‘হাম আপকে হ্যায় কোন ছবিতে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেন।
উল্লেখ্য, মাত্র সপ্তাহ খানেক আগে ইন্দো-কানাডিয়ান অভিনেত্রী সানি লিওন তার চোখে সালমানকে ‘২৭ বছরের যুবক’ বলে মন্তব্য করেছিলেন। এছাড়াও সালমানের ব্যাপক প্রশংসাও করেছিলেন এই বিতর্কিত অভিনেত্রী। ভারতের বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর পঞ্চম আসরে সানি লিওন যখন আসেন, তখন কেউ তাকে অ্যাপ্রেসিয়েট না করলেও সেদিন সালমানেই নাকি তাকে অভ্যর্থনা জানিয়ে ছিলেন। বলিউড ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়তেও নাকি সালমান তাকে উৎসাহ দিয়েছেন। আর তাই সালমানের জন্য তার মনের ভেতরে বিশেষ সহানুভূতির একটি জায়গা আছে বলে জানিয়েছিলেন সানি।
হয়তো সানির সেই মন্তব্যটি সালমানের মনে গেথে ছিল বলেই পঞ্চাশ বছরেও সালমান নিজেও তাকে ২৭ বছরের যুবক বলে কল্পনা করছেন!